বীরভূমে রেল যোগাযোগের উন্নয়নে বড় পদক্ষেপ! দুই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখল পূর্ব রেল

Published on:

Published on:

Indian Railways meeting on the progress of two railway projects in Birbhum
Follow

বাংলা হান্ট ডেস্ক: বীরভূমের রেল যোগাযোগ ও পর্যটক পরিকাঠামো উন্নত করার জন্য এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। জেলার দুটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প প্রান্তিক সিউড়ি নতুন রেল লাইন ও সিউরি নালা নতুন রেল লাইনের বর্তমান অবস্থা এবং অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কলকাতার ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দপ্তরে উচ্চপর্যায়ের সমন্বয়ে বৈঠক করা হল (Indian Railways)।

বীরভূমের দুই রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক (Indian Railways)

বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে এবং বীরভূমের জেলাশাসক ধবল জৈন। বৈঠকে রেল যোগাযোগ শক্তিশালী করার পাশাপাশি বক্রেশ্বর ধাম ও সংলগ্ন এলাকায় পর্যটন এবং তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয় (Indian Railways)।

Indian Railways meeting on the progress of two railway projects in Birbhum

আরও পড়ুন: নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি! কলকাতা-সহ বঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়ার আপডেট

প্রান্তিককে সিউড়ির সঙ্গে যুক্ত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটির প্রাথমিক অনুমোদিত ব্যয় ছিল ১৪৯.৫৬ কোটি টাকা। বর্তমানে আনুমানিক প্রকল্প ব্যয় প্রায় ১,০০০ কোটি টাকা। ২০২৬–২৭ অর্থবর্ষে PB Item No. 29-এর অধীনে প্রকল্পটির জন্য ১০.৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

জানুয়ারি ২০২৬-এ প্রকল্পের কাজ ফের শুরু হয়। একই মাসে অ্যালাইনমেন্ট পুনর্মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় Civil Mantra-কে। রেলওয়ে বোর্ডের নির্দেশিকা মেনে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা, মাঠপর্যায়ের পরিদর্শন এবং ড্রোনের মাধ্যমে স্থল যাচাই করা হয়েছে।

এই প্রকল্পে প্রায় ২৫০.৬২৭ হেক্টর জমি প্রয়োজন হবে। প্রস্তাবিত সাতটি স্টেশন হল প্রান্তিক, কাসবা, সালান, মঙ্গলদিহি, অবিনাশপুর, পুরন্দরপুর ও সিউড়ি। এর মধ্যে কাসবা, সালান, মঙ্গলদিহি, অবিনাশপুর ও পুরন্দরপুর এই পাঁচটি নতুন স্টেশন তৈরি হওয়ার কথা (Indian Railways)।