টাটকার থেকেও দাম বেশি, এখনই কিনে স্টোর করে রাখুন ইলিশের এই ‘ভার্সন’, স্বাদে দুর্দান্ত

Published on:

Published on:

How much is Hilsa fish being sold for?‌
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভরা বর্ষাতেও ইলিশের বাজার তেমন জমছে না। কারণ দাম চড়া। ভালো ইলিশের খোঁজে বাজারে গেলেও দাম দেখে পিছিয়ে আসতে হচ্ছে। ভালো মানের কেজি খানেক ওজনের ইলিশের (Hilsa) দাম হাজার টাকার উপরে চলে যাচ্ছে। এমতাবস্থায় অনেকে ভাবছেন ইলিশ শুঁটকি কিনবেন। কিন্তু তার দাম দেখা যাচ্ছে ইলিশের থেকেও বেশি।

ইলিশের (Hilsa) থেকেও এর দাম বেশি

ইলিশের স্বাদ অতুলনীয়। কিন্তু ইলিশ শুঁটকি ছাপিয়ে যাবে তাকেও। নানান পদ তৈরি হয় ইলিশ শুঁটকি দিয়ে। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়ে ইলিশ শুঁটকি বেটে ঝাল ঝাল ভর্তা ভাতের সঙ্গে দারুণ লাগে। এছাড়া আলু, বেগুন, কচু দিয়ে ইলিশ শুঁটকির ঝাল, কচুপাতা দিয়ে ইলিশ শুঁটকিও দারুণ লাগে।

Hilsa shutki price is more than fresh fish

দাম এত বেশি কেন: ইলিশের দাম বেশি বলে অনেকে ইলিশ শুঁটকি কেনার কথা ভাবছেন। কিন্তু বাজারদর বলছে, ইলিশ শুঁটকির দাম আরও বেশি। কিন্তু এর কারণ কী? মাছ ব্যবসায়ীরা জানান, ইলিশ শুঁটকি প্রস্তুত করতে মাছের শরীর থেকে ৭০ শতাংশ জল বেরিয়ে যায়। ওজন কমে যায় মাছের। পাশাপাশি রয়েছে প্রস্তুতির খরচ।

আরও পড়ুন : নারকেল আর পোস্তর মুচমুচে বড়া, গরম ভাতে আর কী চাই! দেখে নিন রেসিপি

কত দাম শুঁটকির: দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপে প্রস্তুত করা হয় শুঁটকি। রপ্তানি করা হয় বিদেশেও। জানা যাচ্ছে, ২৫০ গ্রাম ইলিশ (Hilsa) শুঁটকির দাম ৪০০ টাকা। কেজি প্রতির দাম থাকে ২০০০ টাকার মধ্যেই। এর থেকে বড় নিলে দাম হয় ৩০০০ টাকার বেশি।

আরও পড়ুন : লাল ঝোল তো অনেক খেলেন, তিল-কাজু বাটায় জমিয়ে রাঁধুন মুরগি, রইল রেসিপি

শুঁটকিতে পুষ্টিগুণ ভরপুর। তাছাড়া এর রান্নার স্বাদও দুর্দান্ত। তাই বাজারে চাহিদা আর দামও থাকে চড়া। রান্না করার আগে ইলিশ শুঁটকি ভালো ভাবে গরম জলে ভিজিয়ে নিয়ে রান্না করাই ভালো।