UPI পেমেন্টে কেন লাগু হচ্ছে চার্জ? স্পষ্ট করল NITI Aayog

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট মাধ্যম ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস তথা UPI। মূলত, UPI-এর ওপর আরোপিত চার্জ দেশজুড়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। শুধু তাই নয়, বিরোধীরাও বিষয়টির পরিপ্রেক্ষিতে সুর চড়িয়েছে। এই আবহে, নীতি আয়োগ (NITI Aayog) এখন এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। UPI (Unified Payments Interface) পেমেন্টের ওপর কেন চার্জ আরোপ করা হচ্ছে এবং কেন তা প্রয়োজনীয়, সেই বিষয়েও তারা ব্যাখ্যা দিয়েছে এই প্রসঙ্গে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ী (Ashok Kumar Lahiri) জানিয়েছেন যে, UPI লেনদেনের ওপর একটি স্বল্প পরিমাণ চার্জ আরোপ করা হলে তা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে স্বনির্ভর হতে সাহায্য করতে পারে। তবে, তিনি এটাও বলেন যে, এই ফি ন্যূনতম রাখা উচিত। যাতে সাধারণ গ্রাহকদের ওপর কোনও চাপ না পড়ে।

UPI পেমেন্টে কেন লাগু হচ্ছে চার্জ? জানাল নীতি আয়োগ (NITI Aayog):

‘ইউজার-পেজ প্রিন্সিপল’: দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী অশোক কুমার লাহিড়ী UPI-এর জন্য ‘ইউজার-পেজ প্রিন্সিপল’ বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তি দেন যে ডিজিটাল পেমেন্ট কেবল গ্রাহকদেরই নয়, বরং ব্যাপকভাবে ব্যবসায়ীদেরও উপকৃত করে। তিনি জোর দিয়ে বলেন যে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গ্রহণ করলে ব্যবসায়ীরা নগদ টাকা লেনদেনের ঝামেলা এবং চেক জমা দেওয়ার খরচ ও অসুবিধা থেকে মুক্তি পান। এছাড়াও, তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ২,০০০ টাকার বেশি UPI পেমেন্টের ওপর চার্জ আরোপ করা হলে তা ভারতে ডিজিটাল পেমেন্টের ব্যবহারকে প্রভাবিত করবে কিনা? তার উত্তরে তিনি বলেন যে, চার্জ যথাসম্ভব কম রাখার চেষ্টা করা উচিত। কিন্তু তা এমনভাবে আরোপ করা উচিত যাতে UPI একটি স্বনির্ভর ব্যবসায় পরিণত হতে পারে।

Why are charges being levied on UPI payments NITI Aayog clarifies.

বিলডেস্কের কো-ফাউন্ডার শ্রীনিবাসু এমএন কী জানিয়েছেন: জানিয়ে রাখি যে, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম বিলডেস্কের ডাইরেক্টর তথা কো-ফাউন্ডার শ্রীনিবাসু এমএন-ও এই চার্জ প্রসঙ্গে তাঁর মতামত জানিয়েছেন। তিনি বলেন যে, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির বিপুল বিনিয়োগের ফলে আজ UPI সাধারণ মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন যে, ভারতে UPI ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি অতিক্রম করেছে। সিস্টেমটি সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে জালিয়াতি সুরক্ষা এবং গ্রাহক সচেতনতার মতো নতুন প্রযুক্তিতে আরও বিনিয়োগ প্রয়োজন।

আরও পড়ুন: চিনের ধনকুবের দিলেন টেক্কা! এশিয়ার শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তকমা হারালেন আদানি, কোথায় দাঁড়িয়ে মুকেশ আম্বানি?

কাদের ওপর চার্জ ধার্য করা হবে: শ্রীনিবাসু স্পষ্ট করেছেন যে প্রস্তাবিত UPI চার্জ সাধারণ গ্রাহক বা ছোট ব্যবসায়ীদের ছোট লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই চার্জ শুধুমাত্র ২,০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়াও, ইউটিলিটি বিল, সরকারি কর, বিমা এবং জ্বালানি বিলের মতো নিয়মিত পরিশোধের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। এছাড়াও, মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR)-এর একটি অংশ একটি বিশেষ ফান্ডে পাঠানো যেতে পারে। যা ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে UPI সম্প্রসারণে সহায়তা করতে ব্যবহৃত হবে।

আরও পড়ুন: শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে নামবেন মাঠে! কবে-কোথায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?

নীতি আয়োগ রফতানির বিষয়েও পরামর্শ দিয়েছে: উল্লেখ্য যে, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ী ভারতীয় রফতানি এবং গ্লোবাল মার্কেটের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আমেরিকার মতো প্রধান বাজারগুলিতে অনিশ্চয়তার আবহে তিনি বলেছেন, ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলির নিজেদের নতুন বাজার অন্বেষণ করা উচিত। তিনি জোর দিয়ে বলেন যে, বিশ্ব অনেক বড় এবং আফ্রিকা, লাতিন আমেরিকা, পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার মতো অঞ্চলে বিপুল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের নিজেদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত যে, তাদের পণ্যের চাহিদা কোথায় আছে; এর জন্য তাদের সরকারের ওপর নির্ভর করা উচিত নয়।