বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মাইগ্রেনের রোগীদের খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে অবশ্যই নজর দিন। নাহলে, আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব নিয়ন্ত্রণে রাখুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। কোথাও কেনাকাটা করতে গিয়ে আজ আপনি ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বিছানার চারটি কোণে তামার পেরেক লাগান।
বৃষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। আপনার উদ্বেগহীন মনোভাব বাবা-মায়ের চিন্তা বাড়াতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। পাশাপাশি, কোনও নতুন প্রকল্প শুরু করার আগে বাবা-মায়ের বিশ্বাস অর্জন করুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। কোনও নতুন আলোচনা করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বৃহস্পতিবার তেল ব্যবহার করা বন্ধ করুন।
মিথুন রাশি: আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বাজায় থাকবে। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রির সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। ভালোবাসার মানুষ অথবা অর্ধাঙ্গীরের কাছ থেকে আজ আপনি বিশেষ বার্তা পেতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করলে আপনি সাফল্যের সম্মুখীন হবেন। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কম বয়সী কন্যাদের টক জাতীয় খাবার (যেমন: লেবু, তেঁতুল অথবা টক ফুচকা) বিতরণ করুন।
কর্কট রাশি: আপনার ব্যক্তিত্বকে উন্নত করার চেষ্টা করুন। আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ একটি কাজে লাগতে পারে। পরিবারের একজন সদস্যের শরীর খারাপ থাকার কারণে আপনার বিপুল অর্থব্যয় হতে পারে। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আপনি আজ আপনার অর্জিত জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আজ হঠাৎ করেই বাড়িতে আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে যেকোনও রূপে সোনা বা হলুদ সুতো পরিধান করুন।
সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ তাঁদের নিকট আত্মীয়দের সহায়তায় লাভবান হতে পারেন। কোনও কাজে কঠোর পরিশ্রমের কারণে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে প্রশংসা পাবেন। অংশীদারিত্বের মাধ্যমে কোনও নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। তবে, প্রতিটি পদক্ষেপ অবশ্যই সর্তকতার সঙ্গে গ্রহণ করুন। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন সেক্ষেত্রে আজ অবসর সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন। পাশাপাশি, বাড়ির একটি খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন। প্রতিটি কাজ অবশ্যই ধৈর্য সহকারে করুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনার কোনও পরিকল্পনা বা কর্মসূচি বিঘ্নিত হতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষকে ক্রিস্টালের ছোট পুঁতি উপহার হিসাবে দিন।
কন্যা রাশি: আপনি আজ কোনও সামাজিক কাজকর্মে এবং দান-ধ্যানে যুক্ত থাকতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটুকু জানতে পারবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। একজন বন্ধুর কাছ থেকে পাওয়া সমর্থন আপনাকে পেশাদার বিষয়ে সাহায্য করবে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। আজ সকালে আপনার সঙ্গে একটি চমকপ্রদ ঘটনা ঘটবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ছোট কন্যাদের পায়েস খেতে দিন।

তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ ভ্রমণ করার এবং অর্থব্যয় করার মেজাজ থাকবেন। তবে, আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আপনাকে সচেতন হতে হবে। আপনি আজ একটি বহু প্রতীক্ষিত প্রকল্প সম্পূর্ণ করতে পারেন। কেনাকাটা এবং অন্যান্য কাজকর্মের কারণে আজ আপনি ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একজন বয়স্কা মহিলার ও ছুঁয়ে শ্রদ্ধার সঙ্গে তাঁকে ১০৮ দিন ধরে নিয়মিত প্রণাম করুন।
বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি যদি পরিবারের একজন সদস্যের কাছ থেকে অর্থধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। নাহলে, তিনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। কোনও যৌথ ব্যবসায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অযথা সময় নষ্ট করার বদভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে পাখিদের মিষ্টি খেতে দিন।
ধনু রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। দীর্ঘমেয়াদী লাভের জন্য আজ আপনি কোনও স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। পরিবারের সদস্যদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পাবেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন।
আরও পড়ুন: গোলের সেঞ্চুরি করে ৪৯ তম ট্রফি জয়! মেসি ম্যাজিকেই কাম্পিয়োনেস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
মকর রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ কোনও ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। কোনও কাজে কঠোর প্রচেষ্টার কারণে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে প্রশংসা পাবেন। কোনও ব্যবসায়িক অথবা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে তাতে সই করবেন না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রুপোর হাতি নির্মাণ করে তা বাড়িতে রাখুন।
আরও পড়ুন: ভারতে আসতে অনিচ্ছুক! চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু পরিবর্তনের দাবি পাকিস্তানের, কী জানাল হকি ইন্ডিয়া?
কুম্ভ রাশি: আপনি আজ আপনার জন্য অনেকটা সময় পাবেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। জমি-সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ কোনও পারিবারিক সমস্যার সমাধান করে বলতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সুসংবাদ পাবেন। আজ আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে যিনি আপনাকে অত্যন্ত ভালবাসবেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দুধ, মিছরি এবং সাদা গোলাপ একটি পবিত্র স্থানে অর্পণ করুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। আপনি আজ একজন নিকট আত্মীয়ের সহায়তায় ব্যবসা শুরু করতে পারেন। এর মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার উদ্বেগহীন মনোভাব বাবা-মায়ের চিন্তা বাড়াতে পারে। তাই, অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করুন। পাশাপাশি, আপনার কোনও নতুন প্রকল্প শুরু করার আগে তাঁদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীদের আজ সচেতন থাকতে হবে। নাহলে, তাঁরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে দুর্গা মন্দিরে বাদাম অর্পণ করে তার অর্ধেক বাড়িতে নিয়ে আসুন এবং সেই বাদাম কালো অথবা নীল রঙের কাপড়ে বেঁধে রাখুন।













