বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো (Durga Puja 2026) আসতে আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই বিভিন্ন পাড়ায় পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরই এই সময় চাঁদা নিয়ে নানা সমস্যা দেখা যায়। অনেক সময় চাঁদা দেওয়ার জন্য জোর করা হয় বলেও অভিযোগ ওঠে। এবার এই ধরনের সমস্যা হলে সরাসরি কলকাতা পুলিশকে (Kolkata Police) জানাতে পারবেন সাধারণ মানুষ।
Durga Puja 2026 : চাঁদা নিয়ে সমস্যা হলে সরাসরি পুলিশকে জানান
পুজোর (Durga Puja 2026) চাঁদা নিয়ে কোথাও জোরজবরদস্তি হলে বা কোনও সমস্যা তৈরি হলে আর চুপ করে থাকতে হবে না। এমন ঘটনা হলে কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে অভিযোগ জানানো যাবে। এর জন্য একটি টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে। ২৪ ঘণ্টাই এই নম্বরে অভিযোগ জানানো যাবে। শুধু ফোন নয়, WhatsApp-এর মাধ্যমেও অভিযোগ করার ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ চাইলে WhatsApp-এ মেসেজ করেও পুলিশকে পুরো বিষয়টি জানাতে পারবেন।
পুজো নিয়ে বড় আয়োজনের পরিকল্পনা
এদিকে দুর্গাপুজোকে (Durga Puja 2026) ঘিরে রাজ্য সরকারের তরফেও নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে একটি বৈঠকে কলকাতায় বড় ড্রোন শো করার কথা জানিয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী, কলকাতার আকাশে একসঙ্গে প্রায় ৩ হাজার ড্রোন উড়বে। সেই ড্রোনের আলো দিয়ে আকাশে দেবী দুর্গার ছবি তৈরি করা হবে। এরপর দুর্গাপুজোর আবাহনের বিভিন্ন মুহূর্তও দেখানো হবে।মহালয়া থেকে অষ্টমী পর্যন্ত পুজোর দিনগুলিতে এই মেগা শো করার পরিকল্পনা রয়েছে।
কলকাতার বাইরে আরও অনুষ্ঠান
এবারের পুজোর (Durga Puja 2026) আয়োজন শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকছে না। গোটা রাজ্যজুড়েই বিভিন্ন অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাংলার লোকসংস্কৃতির সঙ্গে পুজোর উৎসবকে মিলিয়ে বিশেষ অনুষ্ঠান করা হবে। এর পাশাপাশি একটি সাংস্কৃতিক সফরেরও আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘Tribute Ma Tour’।

আরও পড়ুনঃ বিনা পয়সায় ডাক্তার দেখানোর সুযোগ! বাংলায় শুরু নতুন উদ্যোগ, কারা পাবেন ফ্রি চিকিৎসা?
বাঁকুড়া, বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বহরমপুরে এই অনুষ্ঠান হবে। প্রতিটি জায়গায় দু’দিন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে (Durga Puja 2026)।













