পুজোর আগে না পরে, অক্টোবরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনা? মহিলাদের জন্য বড় আপডেট

Published on:

Published on:

Annapurna Yojana October installment latest update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু হয়েছে চার মাস পেরিয়ে পাঁচ মাস হতে চলল। সেপ্টেম্বর মাসে রাজ্যের দেড় কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই প্রকল্পের (Government Scheme) বাকি যোগ্য উপভোক্তারা অক্টোবরের মধ্যে টাকা পেয়ে যাবেন। এরপর থেকে অনেকেরই প্রশ্ন, অক্টোবরে কত তারিখে ৩ হাজার টাকা করে ঢুকবে? এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট।

অক্টোবরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা?

অগাস্ট ও সেপ্টেম্বর, দুই মাসেই ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়তে শুরু করেছিল রাজ্য সরকার। তবে সেপ্টেম্বরের কিস্তি ছাড়ার আগে রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় বলেন, ধরে নিন এরপরে তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে। দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে ৩ হাজার টাকা করে মিলবে।

আরও পড়ুনঃ বাংলায় তৈরি হবে টেক্সটাইল হাব! হোসিয়ারি শিল্পে জোয়ার আনতে বড় পরিকল্পনা জানালেন শমীক

যদিও গতকাল মুখ্যমন্ত্রী টাকা না পাওয়া যোগ্য আবেদনকারীদের আশ্বস্ত করে বলেছেন, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য আবেদনকারীরা অক্টোবরের মধ্যে টাকা পেয়ে যাবেন। ভেরিফিকেশনে যাদের অ্যাপ্রুভ হয়েছে, পুজোর আগে তাঁদের বাকিদেরকেও টাকা পাঠিয়ে দেওয়া হবে।

এদিকে ক্যালেন্ডার বলছে, আগামী ১৭ অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠী। ওই দিন মাসের তৃতীয় শনিবার হওয়ার কারণে ব্যাঙ্ক খোলা আছে। তবে ১৮ অক্টোবর থেকে ব্যাঙ্ক বন্ধ। এই আবহে অনেকের প্রশ্ন, তাহলে কি আগামী মাসেও ১৭ তারিখ থেকে টাকা পাঠানো শুরু করবে সরকার, নাকি তার আগেই সব যোগ্য মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার করে পাঠিয়ে দেওয়া হবে?

annapurna yojana(102)

অক্টোবর মাসে কত তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হবে তা এখনও নির্দিষ্ট করে জানায়নি রাজ্য সরকার। ফলে অফিশিয়াল ঘোষণা না হওয়া অবধি নির্দিষ্ট দিনক্ষণ জানানো মুশকিল।