নয়া সপ্তাহেও সঙ্গী বৃষ্টি! আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলাহান্ট ডেস্ক: কিছুটা বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। তবে একেবারে পিছু ছাড়েনি। নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে টানা বৃষ্টি চলেছে (South Bengal Weather)। নিম্নচাপ এখনও সক্রিয়। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কিছু জায়গায়। পুজোর আগে কী একই রকম থাকবে আবহাওয়া? কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি আগামী সপ্তাহে? দেখে নিন আবহাওয়ার আগাম খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের প্রভাব বাংলার ওপর থেকে কেটে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। রবিবার থেকে বৃষ্টির দাপট কম থাকলেও নতুন সপ্তাহের শুরুতেই ভিজবে দক্ষিণবঙ্গ। সোম ও মঙ্গলবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড় বা ভারী বৃষ্টির জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।

সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারও একই রকম থাকবে পরিস্থিতি। কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিনও। আগামী সাত দিন দুর্যোগের সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার উন্নতি হতে পারে রবিবার থেকেই। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গরম ও অস্বস্তি থাকবে। তাপমাত্রা স্বাভাবিক বা তার কিছুটা ওপরে থাকতে পারে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য কেবল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে।

south bengal weather(257)

আরও পড়ুন: মিড-ডে মিলে অনিয়মের অভিযোগে কড়া রাজ্য! তদন্ত রিপোর্টে নতুন নিয়ম, জেলাগুলিকে নির্দেশ

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গের (North Bengal) কোনও জেলাতেই বৃষ্টির সতর্কতা নেই। মোটের ওপর পরিষ্কার ঝলমলে আকাশ থাকবে। তবে সব জেলারই কিছু কিছু জায়গা সামান্য ভিজতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র।