পুজোর মেনুতে বিদেশি ফিউশন, ঝাল-মিষ্টি স্বাদে আড্ডা জমুক চিকেনের এই স্ন্যাক্সে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর কটা দিন তোলা থাকে আড্ডা, আনন্দ আর পেটপুজোর জন্য। সকলেই যে প্যান্ডেল হপিং করতে পছন্দ করেন এমনটা নয়। অনেকে ছুটির দিনগুলি তুলে রাখেন বন্ধু, পরিবার, আত্মীয়দের সঙ্গে আড্ডা, গল্পগগুজবের সঙ্গে আড্ডার জন্য। আর সেখানে খাবার (Recipe) থাকবে না তা হতেই পারে না।

চেখে দেখুন চিকেনের এই স্ন্যাক্স রেসিপি (Recipe)

এবার পুজোয় পাতে আনুন কিছু ভিন্নতা। আড্ডায় একঘেয়ে চিকেন পকোড়া বা কাবাব বা চিলি চিকেনে বোর হয়ে গেলে চেখে দেখুন বিদেশি ফিউশন ডিশ। পুজোর আড্ডায় এবার মেনুতে থাকুক কোরিয়ান হানি বাটার চিকেন বাইট।

Chicken snacks recipe for pujo

কোরিয়ান হানি চিকেন বাইট এর উপকরণ:

হাড় ছাড়া মুরগির মাংস

রসুনের রস

সয়া সস

রসুন কুচি

মাখন

কর্নফ্লাওয়ার

মধু

সাদা তিল

লেবুর রস

আরও পড়ুন : আর বুক করতে হবে না সিলিন্ডার, নতুন ৫০ লক্ষ কানেকশন দেওয়ার উদ্যোগ সরকারের

কোরিয়ান হানি চিকেন বাইট এর প্রণালী: প্রথমে ছোট ছোট মাংসের টুকরোয় নুন, লেবুর রস, রসুনের রস আর সয়া সস মাখিয়ে নিন। এবার মাংসের টুকরোগুলি কর্নফ্লাওয়ারে মাখিয়ে মুচমুচে করে ভেজে নিন।

আরও পড়ুন : ব্রাজিলের ম্যাচ ঘিরে নিরাপত্তার বেষ্টনী, কী কী নিষিদ্ধ যুবভারতীতে? লম্বা তালিকা দিল পুলিশ

এবার সস বানানোর জন্য কড়াইতে মাখন গরম করে তাতে দিন রসুন কুচি (Recipe)। হালকা ভেজে নিয়ে দিয়ে দিন সামান্য সয়া সস, মধু। সস ফুটে উঠলে দিয়ে দিন মাংসের ভাজা টুকরোগুলি। সসের সঙ্গে চিকেনের টুকরোগুলি ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে সাদা তিল ছড়িয়ে নামিয়ে নিন।