অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভের আবহ, বঞ্চনার অভিযোগের সঙ্গে এবার সামনে এল স্বজনপোষণের অভিযোগ

Published on:

Published on:

Annapurna Yojana beneficiaries express resentment
Follow

বাংলা হান্ট ডেস্ক: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পরিষেবা না পাওয়া ও দুর্নীতি নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এরই মাঝে মেমারি দুই ব্লকের যুগ্ম বিডিও কুন্তল মণ্ডল বিক্ষোভকারী মহিলাদের অন্নপূর্ণা ভাটা আটকে দেওয়ার প্রকাশ ও হুমকিদের বিতর্ক উসকে দিয়েছেন। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে গিয়ে মেমারীর বিধায়ক মানব গুহ জানান- যারা আমাকে ভোট দিয়েছেন তারাই অন্নপূর্ণার টাকা পাবেন। এ হেনো মন্তব্য করে অনুদান বন্টনের দলীয় রাজনীতির অভিযোগ কে আগের থেকে বেশি তীব্র করে তুলেছেন।

অন্নপূর্ণায় বঞ্চনার অভিযোগ, ক্ষোভ উপভোক্তাদের (Annapurna Yojana)

এ দিন পূর্ব বর্ধমানের মেমারির দুই ব্লকেই বিক্ষোভে সরব হন মহিলারা। মেমারির বিভিন্ন এলাকায় দু’দিন আগে মাইকে প্রচার করা হয়েছিল, যাঁরা অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাননি তাঁরা এ দিন বিডিও অফিসে হওয়া সেবা সেতু অভিযান ক্যাম্পে পুনরায় ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।

Annapurna Yojana beneficiaries express resentment

আরও পড়ুন: তেল ছাড়াই বানান সুস্বাদু চিকেন কারি, ভাত বা রুটির সঙ্গে জমে যাবে

অথচ এ দিন ওই ক্যাম্পে গিয়ে মহিলারা জানতে পারেন যে অন্নপূর্ণা সংক্রান্ত কোনও পরিষেবা শিবিরে মিলবে না। বিক্ষোভ শুরু করেন চন্দনা দাস মিস্ত্রি, অনিমা সরকারদের মতো আবেদনকারীরা। মেমারি-১ ব্লকে সেই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে স্থানীয় বিধায়ক মানব গুহর গাড়ি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি বলে ফেলেন, ‘আমাকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা অন্নপূর্ণা পাবেন।’ পরে তিনি দাবি করেন, পঞ্চায়েতের অন্দরে থাকা দুর্নীতিগ্রস্ত কর্মী ও আবেদনকারীদের তথ্যের অমিলের জন্যই এই সমস্যা হচ্ছে।

মেমারি-২ ব্লকের ‘সেবা সেতু অভিযান’ শিবিরে অন্নপূর্ণা যোজনার টাকা না-পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখানো মহিলাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছেন যুগ্ম বিডিও কুন্তল মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বিডিও অফিস চত্বরে দাঁড়িয়ে তিনি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিচ্ছেন। (যদিও সেই ভিডিও বাংলা হান্ট যাচাই করেনি)

এই সময় ‘ঝামেলাকারী মহিলাদের সবাইকে বের করে দাও। যাঁরা, যাঁরা ঝামেলা করছেন, তাঁদের নাম লিখুন। কী করে অন্নপূর্ণার টাকা পায় দেখব।’ এর পরেই একজনের নাম ধরে রেজিস্টার খাতা, দু’টি পাতা আনার নির্দেশ দিচ্ছেন (Annapurna Yojana)।