সলমনের বাড়িতে নৈশভোজে বিজেপির যুবনেতা, রাজনীতিতে পা রাখছেন ভাইজান?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিনোদন দুনিয়া বা রাজনৈতিক জগতের কর্তাব্যক্তিদের সঙ্গে ওঠাবসা থাকলেও সরাসরি কখনও রাজনীতিতে পা রাখেননি সলমন খান (Salman Khan)। এবার তাঁরই বাড়িতে দেখা মিলল বিজেপির যুব নেতা পিএম সাই প্রসাদ। ভারতীয় জনতা যুব মোর্চার কোষাধ্যক্ষ সস্ত্রীক উপস্থিত ছিলেন ভাইজানের বাড়ির নৈশভোজে। কী কথা হল দুজনের?

সলমনের (Salman Khan) বাড়িতে নৈশভোজে বিজেপির যুবনেতা

সোশ্যাল মিডিয়ায় এই নৈশভোজের একটি মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন ওই যুবনেতা। সলমনের বাড়ির বৈঠকখানার এক ঝলকও উঠে এসেছে ওই ভিডিওতে। যুবনেতা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘দারুণ আড্ডা আর আন্তরিকতায় ভরা এক স্মরণীয় সন্ধ্যা। আমাকে আর আমার স্ত্রীকে বাড়িতে নৈশভোজে ডাকার জন্য সলমন ভাইকে অনেক ধন্যবাদ। আপনার সরলতা আমার মনকে ছুঁয়ে গিয়েছে’।

Is salman khan stepping into politics

হঠাৎ কেন এই সাক্ষাৎ: কিন্তু হঠাৎ এই নৈশভোজের উপলক্ষ কী? নিছক আড্ডা, সৌজন্য সাক্ষাৎ, নাকি নেপথ্যে আরও কোনও বড় যোগসূত্র রয়েছে? বিষয়টি এখনও অজানা। এই নৈশভোজে সাক্ষাৎ নিয়ে কোনও পক্ষই কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন : নরম লটে মাছ ধুতে গিয়ে মাথায় হাত, এই ভাবে ধুলে আর দলা পাকিয়ে যাবে না

আগামীতে কী পরিকল্পনা: প্রসঙ্গত, এই মুহূর্তে বিগ বস সিজন ২০-র সঞ্চালনা করছেন সলমন (Salman Khan)। আগামীতে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে দেখা যাবে তাঁকে। আগে এই ছবির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। এছাড়া পরিচালক বংশী পৈডিপল্লীর আগামী ছবিতেও দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন : বিয়ে পর্যন্ত গড়িয়েছিল কথা, কার জন্য ভাঙল সলমন-ঐশ্বর্যর সম্পর্ক?

শেষবার ২০২৫ সালে ‘সিকন্দর’ ছবিতে দেখা গিয়েছিল সলমনকে। বক্স অফিসে ১৮৪.৮৯ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। এরপর ‘রাজা শিবাজি’ এবং সৌদি আরবের ছবি ‘৭ ডগস’এ স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স ছিল অভিনেতার।