বাংলা হান্ট ডেস্ক: বিগত কিছু মাস ধরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর ক্রমাগত ওঠানামা করছে। এর ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে যথাক্রমে ১৮৩.৫০ টাকা ও ২০৯ টাকা দাম কমেছিল। যার ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল রেস্তরাঁ ও হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। তবে পুজোর মাস পড়তে না পড়তে ফের একবার বেড়ে গেল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর। এবার এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট (LPG Cylinder)।
দু’মাসে বাড়ল LPG-র দাম, কলকাতায় কত? (LPG Cylinder)
পশ্চিম এশিয়ার ভুল রাজনৈতিক টানাপোড়ন ও বিশ্ববাজারে আন্তর্জাতিক লেনদেনের অশান্তির প্রভাব সরাসরি এসে পড়েছিল জ্বালানির বাজারে। এর ফলে অপরিশোধিত তেলের দাম এক রেখে যেমন বৃদ্ধি পেয়েছিল তেমন বৃদ্ধি পেয়েছিল সিলিন্ডারের দর (LPG Cylinder)। ফের এই উৎসবের মরশুমে যেন আবার এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে, গ্যাস সিলিন্ডারের দর।

আরও পড়ুন: চালের বদলে পায়েস বানান সুজি দিয়ে, সুস্বাদুও হবে, রইল রেসিপি
কারণ অক্টোবর মাস পড়তে না পড়তে এক লাফের দাম বেড়েছে বাণিজ্যিক ব্যবহৃত ১৯ কেজি এলপিজির দাম। যেখানে সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতে এর দাম ৬২.৫০ টাকা থাকে ৭০ টাকা হয়েছে। পাশাপাশি পরপর দুমাস এর দর বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।
তাছাড়া বাণিজ্যিক এলপিজির দাম বাড়লো আপাতত সাধারণ মধ্যবিত্তদের ক্ষেত্রে এর কোন ছবি আলাদা হয়নি। স্বস্তির বিষয় হল ১৪.২ কেজি গৃহস্থলী রান্নার গ্যাস সিলিন্ডারের দরে কোন পরিবর্তন করেনি রাষ্ট্রয়ত্ত তেল সংস্থা গুলি। এবার এক নজরে দেখে নিন বুধবার কলকাতা সহ অন্যান্য শহরে গ্যাস সিলিন্ডারের দর কত রয়েছে।
বুধবার কলকাতায় গৃহস্থালির গ্যাস ৯৬৮ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার বেড়ে ২,৯৫৪ টাকা।দিল্লিতে গৃহস্থালির গ্যাস ৯৪২ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ২,৮১০ টাকা। মুম্বইয়ে গৃহস্থালির গ্যাস ৯৪১.৫০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ২,৭৬৪ টাকা।চেন্নাইয়ে গৃহস্থালির গ্যাস ৯৫৭.৫০ টাকা। চার মহানগরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯৮৩ টাকা (LPG Cylinder)।













