রাতভর পরিষেবা, পুজোয় ষষ্ঠী থেকে দশমী বাড়তি লোকাল-দূরপাল্লার ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

Published on:

Published on:

Indian Railways during Puja special train services increased
Follow

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের সময়ে যাত্রীদের ভিড় সামলাতে একের পর এক নতুন নতুন পুজো স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) ঘোষণা করছে ভারতীয় রেল। দুর্গাপুজো উপলক্ষে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শিয়ালদহ শাখায় রাতভর মিলবে পরিষেবা। আগের বারের থেকেও ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবার।

ষষ্ঠী থেকে দশমী চলবে বিশেষ ট্রেন (Pujo Special Train)

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী থেকে ২১ অক্টোবর দশমী পর্যন্ত শিয়ালদহ শাখায় মোট ৫১ টি স্পেশ্যাল ট্রেন চলবে। গত বছর স্পেশ্যাল ট্রেনের সংখ্যা ছিল ৩১ টি। এবার তা সংখ্যায় বেড়েছে। এর মধ্যে ৩৮ টি স্পেশ্যাল রাতে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ১৩ টি স্পেশ্যাল ট্রেন চলবে সন্ধ্যায় ব্যস্ত সময়ে।

Extra Pujo Special Train on eastern railways

কোন কোন ট্রেন চলবে: আগামী ১০ অক্টোবর মহালয়া থেকে ১৫ অক্টোবর পঞ্চমী পর্যন্ত লালগোলা শাখায় চলবে প্রাক পুজো স্পেশ্যাল ট্রেন। পুজোর দিনগুলিতে দুপুর ২ টোর পর থেকে শহরতলির সব মেমু ট্রেন সব স্টেশনে থামবে। লোকাল ট্রেনের পাশাপাশি ১০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে চলবে ৮০ টি স্পেশ্যাল দূরপাল্লার ট্রেন। ১০ থেকে ১৫ অক্টোবর শিয়ালদহ-রানাঘাট-লালগোলা রুটে চারটি স্পেশ্যাল ইএমইউ ট্রেন (Pujo Special Train) চালাবে রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দিগনগর হল্ট হয়ে শান্তিপুর ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে দৈনিক ট্রেন পরিষেবা বাড়িয়ে দু জোড়া করা হয়েছে।

আরও পড়ুন : শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তেও জালে উঠল না ইলিশ, চিন্তায় মৎস্যজীবীরা

রাতেও চলবে ট্রেন: সকালের আপ ট্রেন শান্তিপুর থেকে ৯ টা ৩৪ এ ছেড়ে ১০ টা ৭ এ পৌঁছাবে কৃষ্ণনগর সিটি জংশনে। ফেরার ডাউন ট্রেন কৃষ্ণনগর থেকে ১০ টা ১৭ তে ছেড়ে ১০ টা ৪৩ এ শান্তিপুরে পৌঁছাবে। শিয়ালদহ-বজবজ রুটে গভীর রাতে একটি ট্রেন পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। ডাউন ট্রেনটি শিয়ালদহ থেকে রাত ১০ টা ৫৫ তে ছেড়ে রাত ১১ টা ৪৩ এ পৌঁছাবে বজবজ। ফেরার আপ ট্রেন বজবজ থেকে ছাড়বে রাত ১১ টা ৫৪ তে। শিয়ালদহ পৌঁছাবে রাত ১২ টা ৪৮ এ। শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন শাখার বদকুল্লা স্টেশনে চারটি এসি ইএমইউ লোকালের পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বাঙাল বাড়ির নারকেল দিয়ে কচু বাটা, গরম ভাতে আর কিছুই লাগবে না, দেখে নিন রেসিপি

এছাড়াও শিয়ালদহ শাখায় বাড়ানো হয়েছে নজরদারি। রানাঘাটে অস্থায়ী বুকিং ও এক্সিট কাউন্টার ও ব্যারাকপুরে নতুন টিকিট কাউন্টার চালু করা হয়েছে। এছাড়াও শিয়ালদহ, দমদম, বালিগঞ্জ স্টেশনে অতিরিক্ত শৌচাগার ব্লক তৈরি করা হয়েছে।