বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০১৬ সালে নিজের ফর্মের শিখরে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেইবছর ভারতের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্যত একা কুম্ভ হয়ে ভারতকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনাল অবধি। ভারত ট্রফি না পেলেও সেই বছর ভারতের জার্সিতে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রান করার রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু ১০ বছর ভারতীয় দলের (Indian Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপ তৃতীয়বার জেতার বছরে তার সেই রেকর্ড ভেঙে দিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)।
চলতি বছরে ব্যাট হাতে অসাধারণ ছন্দে রয়েছেন ঈশান। তার ব্যাটে ভর করে দেশের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পাশাপাশি জাপানের মাটিতে আয়োজিত এশিয়ান গেমসে স্বর্ণপদকও জয় করেছে ভারতীয় দল। এই দুই টুর্নামেন্ট ছাড়াও দ্বিপাক্ষিক সিরিজগুলিতেও বিধ্বংসী ফর্মে খেলে চলেছেন ভারতের এই কিপার ব্যাটার।

২০১৬ সালে বিরাট কোহলি ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৬১৪ রান করে রেকর্ড তৈরি করেছিলেন। এরপর কখনও সূর্যকুমার যাদব, কখনও লোকেশ রাহুল, কখনও রোহিত শর্মা একটি করে অসাধারণ বছর কাটালেও কোহলির এই রেকর্ড ভাঙতে পারেননি। কিন্তু চলতি বছরে তিন মাস বাকি থাকতেই ঈশান কিষাণ অবলীলায় টপকে গিয়েছেন এই রেকর্ড।
আরও পড়ুন: রোহিত, রাহুলদের ক্লাবে ঢুকলেন শ্রেয়স আইয়ার! ভারতকে জিতিয়ে গড়লেন এই বিরাট রেকর্ড
তবে ২০১৬ সালে বিরাট কোহলি এই ১৬১৪ রান করতে সময় নিয়েছিলেন মাত্র ২৯ ইনিংস। তার সেই মহাজাগতিক ফর্মকে অবশ্য টেক্কা দিতে পারেননি ঈশান। কোহলির রেকর্ড ভাঙতে তার সময় লেগেছে মোট ৪৫ টি ইনিংস।
আরও পড়ুন: গম্ভীরের অনিচ্ছা সত্ত্বেও ভুবনেশ্বর কুমারকে ভারতীয় দলে ফিরিয়েছে BCCI? সামনে এলো বড় সত্য
একনজরে দেখে নেওয়া যাক ভারতের জার্সিতে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রানের মালিকদের:
১. ঈশান কিষাণ: ২০২৬ সালে ১৬১৫ রান (৪৫ ইনিংস)
২. বিরাট কোহলি: ২০১৬ সালে ১৬১৪ রান (২৯ ইনিংস)
৩. অভিষেক শর্মা: ২০২৫ সালে ১৬০২ রান (৪০ ইনিংস)
৪. সূর্যকুমার যাদব: ২০২২ সালে ১৫০৩ রান (৪১ ইনিংস)













