অনেকটা কমল আমজনতার ভোগান্তি! ডেথ সার্টিফিকেট নিয়ে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

Published on:

Published on:

Homoeopathic doctors can also issue death certificate State Government new guideline
Follow

বাংলা হান্ট ডেস্কঃ হাসপাতালের বাইরে বা বাড়িতে কারোর মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট (Death Certificate) ইস্যুর জন্য ডাক্তার খুঁজতে অনেকসময় ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। তবে এবার সেই সমস্যা অনেকটা দূর হতে চলেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, হাসপাতালের বাইরে বা বাড়িতে কোনও ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ করলে হোমিওপ্যাথি ও ভারতীয় চিকিৎসা পদ্ধতির যোগ্য ডাক্তাররা ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন।

ডেথ সার্টিফিকেট নিয়ে নতুন নির্দেশিকা | (Death Certificate)

গত ৭ অক্টোবর রাজ্যের চিফ রেজিস্ট্রার অফ বার্থস অ্যান্ড ডেথস তথা স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই বিজ্ঞপ্তি রাজ্যের সব জেলার রেজিস্ট্রার ও পুরনিগমের মিউনিসিপ্যাল কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ৬০ পেরোলেই মিলবে সিনিয়র সিটিজেন কার্ড! কী কী সুবিধা? আবেদন পদ্ধতি জানুন

রাজ্যের রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস (অ্যামেডমেন্ট) রুলস ২০২৬-এর রুল ৫(৪) এ-তে, ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথিতে (আয়ুষ) অন্তত একটি ডিগ্রি কথাটি রয়েছে। এই ‘অন্তত একটি ডিগ্রি’ বিষয়টি নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছিল। এটি বলতে ঠিক কোন যোগ্যতাকে বোঝানো হবে, সেই প্রশ্ন দেখা দেয়।

এই বিষয়ে স্বাস্থ্য দফতরের দাবি, এই শব্দবন্ধকে কিছুতেই আলাদাভাবে দেখা যাবে না। সংশ্লিষ্ট চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আইন ও বিধি অনুসারে স্বীকৃত যোগ্যতার ভিত্তিতে তা ঠিক করতে হবে।

বিজ্ঞপ্তিটিতে ১৯৬৯ সালের রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস অ্যাক্টের ১০ নম্বর ধারারও উল্লেখ আছে। সেই অনুসারে, হোমিওপ্যাথি বা আয়ুষে স্বীকৃত যোগ্যতা থাকা, রাজ্যের স্টেট রেজিস্টারে বৈধভাবে নথিভুক্ত ও আইনত চিকিৎসা করার অধিকারসম্পন্ন ডাক্তাররা রুল ৫(৪) -এর অধীন ডেথ সার্টিফিকেট দিতে পারেন।

Death Certificate

জেলা রেজিস্ট্রারদের স্বাস্থ্য দফতরের স্পষ্ট নির্দেশ, সমগ্র রাজ্যে যাতে একই নিয়ম একভাবে লাগু হয় সেটা সুনিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই রাজ্যের সব জেলার রেজিস্ট্রার ও পুরনিগমের মিউনিসিপ্যাল কমিশনারদের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

হাসপাতালের বাইরে বা বাড়িতে মৃত্যু হলে এতদিন ডেথ সার্টিফিকেট নিয়ে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তির সম্মুখীন হতে হত। তবে রাজ্যের নতুন সিদ্ধান্তের ফলে সেই ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।