অন্নপূর্ণা যোজনার টাকায় মা দুর্গার আরাধনা, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন দক্ষিণপাড়ার মহিলারা

Published on:

Published on:

annapurna yojana(116)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে ক্ষমতায় এসে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করেছে বিজেপি সরকার। জুন মাস থেকে এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে। প্রতিশ্রুতি মতো পরপর চার মাস মিলেছে টাকা। এবার সেই অন্নপূর্ণা যোজনার অর্থ দিয়ে উমার আরাধনা (Durga Puja 2026) করার উদ্যোগ নিলেন হুগলির পাণ্ডুয়ার গোয়ারা গ্রামের মহিলারা৷

অন্নপূর্ণার টাকায় উমার আরাধনা | Annapurna Yojana

হুগলির পাণ্ডুয়ার গোয়ারা গ্রামের মহিলারা প্রথমবারের জন্য দুর্গাপুজোর আয়োজন তাঁদের। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ৬০ জন গৃহবধূ মিলে এই উদ্যোগ নিয়েছেন। রাত পোহালেই মহালয়া। বর্তমানে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আবার একই রকম আয়োজন করেছেন নদিয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকার মহিলারাও।

বাগদিয়ায় রাজ্য সরকারি প্রকল্প অন্নপূর্ণা যোজনার টাকা জমিয়ে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছেন তাঁরা। সপ্তগ্রাম বিধানসভায় পোলবা-দাদপুর ব্লকের হারিট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়ার মহিলারাও অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে মা দুর্গার আরাধনার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গিয়েছে, গ্রামের প্রায় ৩০০ জন মহিলা মিলে অন্নপূর্ণা যোজনার টাকায় দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমবার তাঁদের এই উদ্যোগ। সবমিলিয়ে উৎসাহ, আনন্দে কাটছে তাঁদের পুজো প্রস্তুতি। বৃহস্পতিবার দক্ষিণপাড়ায় খুঁটি পুজো অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বরাজ ঘোষ।

female members are donating money from Annapurna Yojana to puja fund

আরও পড়ুন: পুজোর মুখে ফের বৃষ্টি, মহালয়ার আগে কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

পুজোয় মহিলাদের পাশে থেকে তাঁদের সবরকম সহযোগিতা করার বার্তা দিয়েছেন বিধায়ক। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করবেন। নিজেদের এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিধায়ক স্বরাজ ঘোষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।