বাংলা হান্ট ডেস্ক: আপনি কি এবার পুজোয় চাইছেন শহরের কোলাহল ছেড়ে দূরে কোথাও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে। তাহলে আজকে আপনাদের সঙ্গে এমন একটি জায়গার কথা শেয়ার করব, যেখানে আপনি একদিন হাতে সময় নিয়ে সহজে ঘুরে আসতে পারবেন। আর এই জায়গাটি হল পুরুলিয়া (Purulia)। এইখানে আসলে পরে আপনি নিশ্চিন্তে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন।
পুজোয় একবেলার গন্তব্য ‘মিনি সুন্দরবন’ (Purulia)
আসতে পারেন পুরুলিয়ার (Purulia) কাছে অবস্থিত অযোধ্যায়। এইখানে আসলে পরে ঘুরে দেখতে পারেন, লোয়ার ড্যাম, আপার ড্যাম, খয়রাবেড়া, তুর্গা এবং মুগুরমার মতো জায়গাগুলো। কিন্তু হাতে যদি মাত্র একদিন সময় থাকে, তা হলে পুরুলিয়ার কোন ড্যামে যাবেন, জানেন।
পাশাপাশি পুজোর ছুটির সময় কাটাতে পারেন পুরুলিয়ার এই সুন্দরবনে। একদিনে ঠিকানা হতে পারে রঞ্জনডি ড্যাম। সবুজে ঘেরা এই শান্ত পরিবেশ আপনার মন ভাল করবে। পাশাপাশি সব মিলিয়ে পরিবার বা প্রিয়জনের সঙ্গে বেশ কয়েক ঘন্টা কাটানো সেরা ঠিকানা হল এই জায়গাটি।

আরও পড়ুন: পুজোয় ইলিশের ঝোল বাদ দিন, বরিশালি কায়দায় রাঁধুন এভাবে, চেটেপুটে খাবে সবাই
দেখতে পাবেন সবুজ ও নির্জন পরিবেশ। তাছাড়া শুনতে পাবেন পাখির কলতান। তাদের সঙ্গে দেখতে পাবেন অজস্র গাছ। তাই এই জায়গাটাকে মিনি সুন্দরবন বলা হয়। তাছাড়া এইখানে শীতকালে প্রচুর পরিমাণে মানুষ আসেন পিকনিক করতে। তবে পুজোর সময় এই জায়গাটি ফাঁকা থাকে। আর আপনি যদি চান নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে তাহলে অবশ্যই পুজোর সময় ঘুরে আসতে পারেন এখান থেকে।
কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?
এখানে যাওয়ার জন্য আপনাকে বেশ আদ্রা থেকে ড্যাম এর দূরত্ব পরে প্রায় ১৩ কিলোমিটার। পাশাপাশি পুরুলিয়া শহর থেকে গাড়িতে মোটামুটি দেড় ঘন্টা সময় লাগে এখানে যেতে। এছাড়াও ট্রেনে গেলে নামটা হবে আপনাকে আদ্রা স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছিয়ে যান কাশীপুর। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোটেল (Purulia)।













