বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত ওডিআই বিশ্বকাপে তিনি ছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) সবচেয়ে বড় অস্ত্র। ২০২৫ সালে দেশকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। তারপরেও চোটের কারণে একবার দল থেকে বাদ পড়ার পরে আর তাকে দলে ফেরাননি প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। অথচ ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে ধারাবাহিকভাবে প্রশংসনীয় পারফরম্যান্স করে চলেছেন মহম্মদ সামি (Md. Shami)। এবার রঞ্জি ট্রফির (2026-27 Ranji Trophy) ম্যাচে বাংলার জার্সিতে ফের জ্বলে উঠলেন বল হাতে।
জাতীয় দলে সুযোগ না পাওয়ার মাঝেও হতোদ্যম হয়ে থেমে নেই মহম্মদ শামি! বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে এই মরশুমের প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে পরিচিত ছন্দে পাওয়া গিয়েছে তাকে। প্রথম ইনিংসে তার বোলিংয়ের দাপটে ২৪০ রানে অলআউট হয়ে গিয়েছে দিল্লি। ১৭.৩ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে নির্বাচকদের অবহেলার জবাব দিলেন এই তারকা ফাস্ট বোলার।

এদিন উইকেট তোলার পাশাপাশি অত্যন্ত কৃপণ বোলিং করেছিলেন সামি। তার প্রথম ১০ ওভারের মধ্যে ৭টি-ই ছিল মেডেন। যেখানে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় বোলাররা রান আটকে রাখতে না পেরে দলকে চাপে ফেলে দিচ্ছে, সেখানে সামির অভিজ্ঞতা ভারতের সম্পদ হয়ে উঠতে পারতো বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: সময়ের টেস্ট একাদশ বেছে নিলো উইশডেন! ভারতীয় দল থেকে জায়গা পেলেন শুভমান গিল সহ ৪ তারকা
তবে নিজের ভারতীয় দলে ফেরার বিষয় নিয়ে ভাবছেন না সামি। সম্প্রতি ভারতীয় নির্বাচকরা অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারকে ভারতীয় দলে ফেরত এনেছেন। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “ভুবনেশ্বর কুমার ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছেন, আর সেটা তার জন্য ভালো ব্যাপার। তবে তার দলে সুযোগ পাওয়া নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। যেখানেই খেলার সুযোগ পাব, সেখানেই নিজের সেরাটা দেব। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ এই রঞ্জি ট্রফির ম্যাচের ওপরই রয়েছে। যদি আর কখনও ভারতের হয়ে খেলার সুযোগ না-ও পাই, তাতে আমার কোনো ক্ষতি নেই।”
আরও পড়ুন: অধিনায়ক ধোনি, রোহিতদের টপকে গেলেন শ্রেয়স আইয়ার! ভারতীয়দের মধ্যে শীর্ষে T20 দলের ক্যাপ্টেন
তার এই মন্তব্য শোনার পরেই জল্পনা আরম্ভ হয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। অনেকেই আশঙ্কা করছেন যে সামি এই কথা বলে গৌতম গম্ভীরের ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তিনি বলতে চেয়েছেন যে তাকে দলে না ফিরিয়ে শুধুমাত্র তরুণদের সুযোগ দিয়ে আখেরে ভারতীয় দলেরই ক্ষতি করছেন গম্ভীর।














