Durga Puja 2026 Live Updates

পুজোয় দু’দিনের ট্রিপ, মেঘে ঢাকা রংবুলের সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে

Published on:

Published on:

Darjeeling Visit the hills during the Puja holiday explore beautiful Rangbull
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজোর মরশুম চলে আসল। তো আপনি যদি ভেবে থাকেন এই পুজোর মরশুমের দু একদিনের জন্য কোথাও ঘুরতে যাবেন তাহলে আজ আপনাদের এমন একটা জায়গার হদিশ দেব যেখানে গেলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। দার্জিলিং (Darjeeling) শহরের মিরিকের কাছের অবস্থিত। জায়গাটির নাম হল রংবুল। দার্জিলিং যাওয়ার পথে ঘুমের থেকে আগেই ছোট্ট বাজারটি পরে সেটি হলো রংবুল বাজার।

পুজোয় পাহাড় ভ্রমণ, ঘুরে আসুন সুন্দর রংবুল (Darjeeling)

হাইওয়ে ছেড়ে কাঁচা আঁকাবাঁকা পাহাড়ি পথ থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন বিস্তীর্ণ চা বাগান, সবুজ উপত্যকা, পাহাড়ি ঝরনা ও পাহাড়। সব মিলিয়ে চোখে লেগে থাকার মতন জায়গায় এটি। পাশাপাশি দার্জিলিংয়ের (Darjeeling) ভিড় থেকেও কিছুটা দূরে থাকতে পারবেন আপনি।

Darjeeling Visit the hills during the Puja holiday explore beautiful Rangbull

আরও পড়ুন: লাইফ সার্টিফিকেট জমা নিয়ে বিভ্রান্তি? আধার না থাকলে জেনে নিন উপায়

এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন পাইন গাছের জঙ্গল। একই সঙ্গে এই জায়গাটি এতটাই সুন্দর যে আপনি শহরের কোলাহল ভুলে যাবেন এক নিমিষে। পাশাপাশি দার্জিলিং থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরেই অবস্থিত এই স্বল্প পরিচিত গ্রামটি।

কিভাবে যাবেন?

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন প্রথমে ধরুন। তারপর নিউ জলপাইগুড়ি থেকে ক্যাপ বুক করে রওনা দিন ঘুমের উদ্দেশ্যে। এরপর সেখান থেকে আপনি রংবুল বাজারে নেমে পড়ুন। তারপর বাজার থেকে কিছুটা হেঁটে পৌঁছিয়ে যাবেন এই স্বল্প পরিচিত গ্রামে।

কোথায় থাকবেন?

এই জায়গাটা যেহেতু স্বল্প পরিচিত তাই এখানে হাতে গোনা বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। পাশাপাশি এই হোমস্টেটে আপনি আগের থেকেও রুম বুক করে রাখতে পারেন। এরপর এইখানে পৌঁছে আপনি কিছুটা বিশ্রাম নিয়ে চার-পাঁচটা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। পাশাপাশি ঘুরে দেখতে পারেন ইন্দ্রানী ফলস। বালাসন নদীতে আপনি কিছুটা সময় কাটাতে পারেন। একই সাথে এইখানে আসলে আপনি ট্রেক করতে পারবেন (Darjeeling)।