Durga Puja 2026 Live Updates

নজিরবিহীন সিদ্ধান্ত, পুজোতেও ছুটি নয়, খোলা থাকবে হাইকোর্ট

Published on:

Published on:

Abhishek Banerjee files petition in High Court over defamation charges
Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর দিনেও বন্ধ নয়। পুজোর কটা দিনেও সচল থাকবে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগের অনুমোদনক্রমে হাইকোর্ট প্রশাসন অবকাশকালীন বেঞ্চের তালিকা প্রকাশ করেছে। সেখানেই দেখা গিয়েছে, পুজোর প্রত্যেক দিনই হাইকোর্টে অন্তত একটি করে বেঞ্চ বসবে।

পুজোতেও পুরোপুরি বন্ধ নয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)

সূত্রের খবর অনুযায়ী, পুজোর সময়ে জরুরি ভিত্তিতে কিছু শুনানি হবে। এমনিতে ছুটির সময়ে কিছুদিন অবকাশকালীন বেঞ্চ বসে। কিন্তু পুজোর সময়ে কলকাতা হাইকোর্ট পুরোপুরি বন্ধ থাকছে, এই সিদ্ধান্ত প্রথম বলেই মনে করা হচ্ছে।

Calcutta High Court will be open in Durga Puja 2026

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে: আগামী ১৬ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত হাইকোর্টের বার্ষিক পুজোর ছুটি চলাকালীন বিশেষ ভ্যাকেশন বেঞ্চ এবং বিচারপতিদের নাম ঘোষণা করে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জরুরি মামলার শুনানির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পুজোর ছুটি চারটি পার্টে বিভক্ত করে জরুরি মামলার শুনানির ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে হবে রাস্তার নামকরণ, পুজোর মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কারা থাকবেন বেঞ্চে: জানা গিয়েছে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর দিনগুলিতে হাইকোর্টে (Calcutta High Court) ডিভিশন ও সিঙ্গেল বেঞ্চ বসবে। ১৬ থেকে ২০ অক্টোবরের মধ্যে ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি থেকে অন্য বিচারপতিরাও শুনানি করবেন। একাদশীর পর থেকে কোজাগরী লক্ষ্মীপুজোর সময়কালের মধ্যে ডিভিশন ও সিঙ্গেল বেঞ্চে দায়িত্বে থাকবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি রবি কিষাণ কাপুর, বিচারপতি সন্দীপ কুমার দে, বিচারপতি আর্য্যক দত্ত, বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য আরও অনেকে।

আরও পড়ুন : পুজোয় আকাশছোঁয়া টিকিট, ট্রেনের ফার্স্টক্লাসকেও ছাপিয়ে যাচ্ছে দূরপাল্লার বাসের ভাড়া

কালীপুজো, ভাইফোঁটার ছুটির সময়েও খোলা থাকবে ভ্যাকেশন বেঞ্চ। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ভ্যাকেশন বেঞ্চের সামনে শুধুমাত্র জরুরি এবং নিয়মিত কোর্ট থেকে অনুমতি পাওয়া বিষয়গুলিই উত্থাপন করা যাবে।