Durga Puja 2026 Live Updates

আজকের রাশিফল ১৫ অক্টোবর, প্রেমের জীবনে সুখের জোয়ার এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 15 October 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ কোনও কাজে কঠোর পরিশ্রম করতে পারেন এবং আর্থিক পুরস্কার পাওয়ায় সম্ভাবনাও রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, তাঁরা আজ কোনও বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দু’মুঠো মুসুর ডাল লাল রঙের কাপড়ে বেঁধে অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।

বৃষ রাশি: আপনি আজ কোনও সমস্যার সম্মুখীন হলেও পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ অজান্তেই কোনও ভুল করে ফেলতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য দিনটি সাধারণ। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। আপনি আজ সন্ধ্যা নাগাদ সিনেমা অথবা থিয়েটার দেখতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই শিবলিঙ্গে দুধ অর্পণ করুন।

মিথুন রাশি: সেইসব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত রাখবে। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ বাড়ির কোনও মেরামতির কাজে ব্যস্ত থাকতে পারেন। আজ আপনি একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। আপনার কাছে থাকা অবসর সময় সঠিকভাবে কাজে লাগান। এর ফলে আপনি সাফল্যের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষকে হলুদ রঙের পোশাক উপহার দিন। এটি আপনার উপকারে আসবে।

কর্কট রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও ভুল যোগাযোগের কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ আপনি নিজের পছন্দের কিছু কাজ করতে পারেন। আপনি আজ আপনার অর্জিত জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। আপনার অবসর সময় সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অনামিকা আঙুলে সোনার আংটি পরুন।

সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। হার্টের রোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। আর্থিক দিক থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময়ে চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসতে পারে। অর্ধাঙ্গিনীর কারণে আপনি আজ কোনও ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে খাবারে বেশি পরিমাণে লাল লঙ্কা ব্যবহার করুন।

কন্যা রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। পারিবারিক সহায়তার মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল করবেন। আপনার কাছে আজকে যেটা অবসর সময় থাকলেও হঠাৎ করেই বাড়িতে কেউ আসার কারণে আপনি ব্যস্ত হতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার কেনার ক্ষমতা অনুসারে সোনা কিনে তা পরিধান করুন।

তুলা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ অবসর সময়ে টিভিতে কোনও সিনেমা বা অনুষ্ঠান দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: ব্যবসায়িক জীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই আপনার পকেট এবং হলুদ কাপড়ের টুকরো বা রুমাল রাখুন। এটি আপনার উপকারে আসবে।

বৃশ্চিক রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অথবা বাইরের কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। আপনার অতিরিক্ত অর্থ আজ এমন নিরাপদ জায়গায় সঞ্চয় করুন যেখান থেকে প্রয়োজনের সময় আপনি তা পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার যোগাযোগ কৌশল সবাইকে আকৃষ্ট করবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি প্রদীপ জ্বালানোর পর তার মধ্যে কালো ও সাদা তিলের বীজ রাখুন।

ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাইগ্রেনের রোগীদের সচেতন হতে হবে। এই রাশির কিছু অভিভাবক আজ তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজ আপনি কোনও কাজে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস অবশ্যই বৃদ্ধি পাবে। আপনি আজ অবসর সময়ে একটি সিনেমা দেখতে পারেন। যদিও, সেই সিনেমাটি আপনার পছন্দ হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একজন বিধবার প্রতি সহানুভূতিশীল হন বা তাঁকে সাহায্য করুন। এটি আপনার উপকারে আসবে।

আরও পড়ুন: সমুদ্রপথে এবার ভারতের মাস্টারস্ট্রোক! বাণিজ্যের নতুন প্রবেশদ্বার হতে চলেছে আন্দামান-নিকোবর

মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আজ আপনি একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আপনার চারপাশে কী কী ঘটছে সেদিকে অবশ্যই সতর্ক থাকুন। নাহলে, আপনার কোনও প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারেন। আপনি আজ অবসর সময়ে একটি সিনেমা দেখতে পারেন। যদিও, সেই সিনেমাটি আপনার পছন্দ হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই সাদা রঙের মিষ্টি দান করুন ও নিজেও খান।

আরও পড়ুন: Airtel-এর গ্রাহকদের জন্য সুখবর! লঞ্চ হল ৩৪৮ টাকার নতুন প্রিপেইড প্ল্যান, মিলবে Adobe-এর সাবস্ক্রিপশন

কুম্ভ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। কোনও পুরনো বিনিয়োগের মাধ্যমে আমরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনি বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময়ে অবশ্যই চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসতে পারে। আপনি আজ অবসর সময়ে বেশি বই পড়তে পারেন। এর ফলে আপনি একাধিক সমস্যার সমাধান পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই ভোরবেলায় ১১ বার ‘ওম ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ’-মন্ত্রটি জপ করুন।

মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীরচর্চায় প্রতি অবশ্যই মনোযোগ দিন। একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন। আপনি আজ এমন একটি বৈঠকে অংশগ্রহণ করতে পারেন যেখান থেকে কিছু ভালো ধারণা পাবেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে দৃষ্টিহীন ব্যক্তিদের সেবা এবং সাহায্য করুন।