বাংলা হান্ট ডেস্কঃ বদলের রাজ্য একাধিক শিল্প কারখানা থেকে শুরু করে কর্মসংস্থানে জোয়ার আনতে বদ্ধপরিকর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বুধবার হলদিয়ার শিল্প বিনিয়োগকে সামনে রেখে সেকথা আরও একবার মনে করিয়ে দিলেন তিনি।
হলদিয়া থেকে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী এদিন বললেন, ‘এখানকার এমপি ছিলাম, চেয়ারম্যান ছিলাম। আমি সেই সময় ১৩০ কোটি টাকা খরচ করে যে হিডেন চ্যানেল চালু করেছিলাম তার সুফল আজ হলদিয়াবাসী পাচ্ছেন। হিডেন চ্যানেল আজকে ফাংশানিং। সেই জন্য হলদিয়ার ইন্ডাস্ট্রিগুলো পোর্ট নির্ভর ইন্ডাস্ট্রি। টানা ঠিকঠাক করে কাজ চলছে।
মুখ্যমন্ত্রী জানালেন, ‘মাঝখানে আমি আউট অফ পাওয়ার ছিলাম। অনেকদিন এলওপি ছিলাম অর্থাৎ বিদ্রহী নেতা ছিলাম। আমি আপনাদের সঙ্গে বন্ধুত্ব রেখেছি, কিন্তু ডাইরেক্ট ডেভেলপমেন্টে আমি ছিলাম না। আমি আপনাদের অ্যাশিওর করছি আমাদের ইম্পরট্যান্ট মেম্বার অফ দ্য ক্যাবিনেটস আর সিটিং হেয়ার, চিফ সেক্রেটারি আলসো সিটিং অন দ্য ডায়াস। আমরা ভেরি ইম্পর্ট্যান্ট এবং গ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল টাউন হলদিয়ার জন্য আমরা অনেক কাজ করব। যাতে ইনফ্রাস্ট্রাকচার, এবং এমপ্লয়মেন্ট দুটোই হয়।’
আরও পড়ুনঃ ‘ইডেনে টাকা খরচ করে মহালয়ায় বিসর্জনের নাচ দেখিয়েছে’, তীব্র কটাক্ষ কুণাল ঘোষের
তাঁর দাবী, ‘কারণ হলদিয়া শুধু পশ্চিমবঙ্গের লাইফ লাইন নয়, নেপাল, ভুটান এবং পার্শ্ববর্তী অনেক রাজ্য হলদিয়া পোর্টের ওপরে নির্ভর করে। তাই হলদিয়ার ডেভেলপমেন্ট এবং অগ্রগতির সাথে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অগ্রগতি হোক।’
মুখ্যমন্ত্রী জানালেন, ‘পুজো শেষ হলেই ২৮ তারিখ রিলায়েন্সের ক্যাম্পা কোলার ভূমি পূজনে হরিণঘাটাতে আবার দেখা হবে। নতুন ইন্ডাস্ট্রি নিয়ে আসব। আমাদের এই সরকার সাড়ে পাঁচ মাস হয়েছে। এক বছরের মধ্যে দেখবেন পশ্চিমবঙ্গ শিল্পপতি ও বিনিয়োগকারীদের গন্তব্যে পরিণত হবে। একদল মন্ত্রী ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিয়াল পলিসি সাবমিট করেছেন যাতে সবকিছু থাকছে। আমরা এখন কাজ করছি, দেওয়ালির আগেই আপনাদের সামনে নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি করে দেব।’
একইসাথে শুভেন্দু অধিকারীর সংযোজন, ‘ আমরা দুটো কাজ করব না। ৩৪ বছরের বামপন্থীদের উগ্র ট্রেড ইউনিয়ন ধর্মঘট, তালা লাগানো, ম্যানেজমেন্টকে ফিজিক্যালি অ্যাসল্ট করা এইজন্য মোর দ্যান ফিফটি থাউজ্যান্ড ইন্ডাস্ট্রি শাট ডাউন হয়েছে তাদের সময়। আর বিগত ১৫ বছরে পশ্চিমবঙ্গের ডুয়ার্স ল্যান্ড পলিসি, সিন্ডিকেট রাজ থাকার জন্য কোন ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। আমরা ৩৪ বছর আর ১৫ বছর দুটো থেকে বেরিয়ে এসে আমরা প্রো পিপল গভমেন্ট প্রো ইন্ডাস্ট্রি গভমেন্ট, বিজনেস ইন্ডাস্ট্রি এনভারমেন্ট তৈরি করব।’














