Durga Puja 2026 Live Updates

কোনো অবৈধ অনুপ্রবেশকারী ঢুকবে না, একত্রে কাজ করছে BSF-পুলিশ, মুর্শিদাবাদ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Updated on:

Updated on:

CM Suvendu Adhikari at Murshidabad Lalbagh during a programme
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো উপলক্ষে বুধবার মুর্শিদাবাদের (Murshidabad) লালবাগের বুধাসপাড়া সর্বজনীনের উদ্বোধনে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখানেই মুর্শিদাবাদের সীমান্ত সুরক্ষা নিয়ে বিশেষ বার্তা দিলেন তিনি।

BSF-কে ধন্যবাদ, কোনো অবৈধ অনুপ্রবেশকারী ঢুকবে না: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীর কথায়, ‘কোন অবৈধ অনুপ্রবেশকারী ঢুকবে না। আমি ডিআইজি বিএসএফকে ধন্যবাদ দেব, আমরা সরকারে আসার পরে পুলিশের সঙ্গে এত ভালো কো-অর্ডিনেশন হয়েছে, গরু পাচার, নেশার সামগ্রী পাচার, বেআইনী নোট পাচার, এমনকি ছোট ছোট নাবালিকা কন্যাদের পাচার। এখন প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলা চলে। বিএসএফ আর পুলিশ একযোগে কাজ করছেন। এটা আগে ছিল না।’

এরপরেই উপস্থিত জনগণের জন্য প্রার্থনা করে  শুভেন্দু অধিকারী বললেন, ‘পুজো ভালো কাটুক, কয়েকদিন আগেই কাছের পুজো মন্ডপে দুর্ঘটনা বা অন্য কোন কারণে কিছু ঘটেছে আমি শুনেছি। আমি আশা করব এই ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে পুলিশ এবং পুজো কমিটি সতর্ক হয়ে থাকবেন।’

আরও পড়ুনঃ হলফনামার জন্য নামানো হয়েছে পুলিশ! কিসের এত ভয়? বিজেপি সরকারকে বেনজির আক্রমণ কুণাল ঘোষের

সবাইকে সতর্ক করে দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বললেন, ‘অনেকে চায় আনন্দ নষ্ট করতে। আবার দুর্ঘটনা হতে পারে। এটা আমার বলা ঠিক হবে না। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে। পুলিশ তদন্ত করছে। সবাই মিলে আনন্দ করুন।কি

উৎসবের মরশুমে রাজ্যবাসীর জন্য এক দারুন খুশির খবর শোনালেন শুভেন্দু অধিকারী। পরিসংখ্যানে হিসাব তুলে ধরে তিনি বললেন, ‘পরিবর্তনের সরকার আসার পরে, ১৩ হাজার নতুন পুজো হয়েছে এই রাজ্যে। ২০২৫-এ ৪৫ হাজার পুজো হয়েছিল। এবারে ৫৮ হাজার পুজো হয়েছে। আমরা বিদ্যুৎ ফ্রি করে দিয়েছি পুরো। আগে ৮০% ছিল। আমরা, সব লাইসেন্স ফ্রি করে দিয়েছি এবং আমরা ৫৮ হাজার পুজো কমিটিকে ১ লক্ষ করে টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতাও করেছি।’

মুর্শিদাবাদ জেলার পুজো প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী এদিন বললেন, ‘ এই জেলাতেও ৮০০ এর বেশি নতুন পুজো অনুমোদন পেয়েছে। আমি ডিএম এবং এসপিকে ধন্যবাদ জানাবো। এবং এই জেলায় দুর্গাপুজো যারা করেন, সনাতনীরা। আনন্দ তো সবাই করেন। যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাবো তারা এবারের বর্তমান সরকারের ওপর ভরসা রেখে পুজো করার জন্য এগিয়ে এসেছেন, আনন্দ দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। আমাদের ঐতিহ্য পরম্পরা এবং সাংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এসেছেন।কি

মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘আমরা মুর্শিদাবাদ জেলা জুড়ে অনেক উন্নয়নের কাজ করছি। মুর্শিদাবাদ জেলায় বেকার যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে এখানকার সমস্ত মানুষের কল্যাণ আমরা করব।’