বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা থেকে কোনও যোগ্য মহিলা বঞ্চিত হবেন না। বারবার একথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সেই প্রতিশ্রুতি মতো প্রত্যেক মাসে প্রকল্পের (Government Scheme) উপভোক্তার সংখ্যা বেড়ে চলেছে। অক্টোবর মাসে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকায় আরও ৮ লক্ষ যোগ্য মহিলার নাম যুক্ত হয়েছে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে দেওয়া প্রতিশ্রুতি রাখছেন মুখ্যমন্ত্রী | (Annapurna Yojana)
সেপ্টেম্বর মাস অবধি রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছিলেন। দুর্গাপুজোর চতুর্থী-পঞ্চমীতে অক্টোবরের কিস্তি পাঠিয়েছে রাজ্য সরকার। এই মাসে নতুন করে আরও ৮ লক্ষ মহিলা তিন হাজার টাকা করে পেয়েছেন। অর্থাৎ উপভোক্তা সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৬৬ লক্ষে।
আরও পড়ুনঃ আগামী শিক্ষাবর্ষেই রাজ্যের শিক্ষাব্যবস্থায় আমূল বদল! বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া আবেদনকারীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন, কোনও যোগ্য মহিলা বঞ্চিত হবেন না। সেই অনুযায়ী রাজ্য সরকার কাজ চালিয়ে যাচ্ছে। ধাপে ধাপে প্রকল্পের উপভোক্তা সংখ্যাও বাড়ছে।
নবান্ন সূত্রে খবর, এখনও অন্নপূর্ণা যোজনার ১৫ লক্ষের বেশি আবেদন জমা পড়ে রয়েছে। সেগুলি দ্রুত খতিয়ে দেখা হচ্ছে। আবেদনগুলি ভালোভাবে যাচাই করার পাশাপাশি কোনও যোগ্য মহিলা যাতে সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয়, সেদিকেও কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন।

এছাড়া জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানানোর জন্য চালু করা পোর্টালে প্রায় ২০ হাজার অভিযোগ জমা পড়েছে। সেগুলিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে প্রশাসন।
গত জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে রাজ্য সরকার। সময় যত এগিয়েছে, ততই বেড়েছে প্রকল্পের উপভোক্তার সংখ্যা। এখনও প্রায় ১৫ লক্ষের বেশি আবেদন জমা পড়ে রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেগুলি খতিয়ে দেখার পর নভেম্বরেও আরও বহু যোগ্য মহিলার নাম যুক্ত হবে বলে মনে করা হচ্ছে।














