বাংলাহান্ট ডেস্ক : বিগ বস বাংলায় (Bigg Boss Bangla) একের পর এক চমক এসেই চলেছে। সদ্য দর্শকদের চমকে দিয়ে বিগ বসের ঘর থেকে বাদ পড়েছেন নন্দিনী দত্ত। তবে শোনা যাচ্ছিল, ভোটে বাদ পড়লেও আবারও তাঁকে ফিরিয়ে আনা হতে পারে। দুর্গ থেকে বেরোলেও বাড়ি ফেরেননি নন্দিনী। শোনা যাচ্ছে, সিক্রেট রুমে রাখা হয়েছে তাঁকে। কিন্তু সেখানে তাঁর ভূমিকাটা কী?
বিগ বস বাংলা (Bigg Boss Bangla) থেকে বেরিয়ে গেলেন নন্দিনী
রবিবার জানা যায় বিগ বস থেকে এবার বেরিয়ে যেতে হবে নন্দিনীকে। দাদার কথা শুনে ভেঙে পড়েন রাজবীর সহ অন্যান্যরা। কিন্তু খেলার নিয়ম তো নিয়মই। তবে নন্দিনীর জন্য ছিল এক চমক। সৌরভ তাঁকে ডেকে বলেন, বিগ বসের দুর্গ থেকে বাদ পড়া সকলের জন্যই বিগ বসের তরফে কোনও না কোনও উপহার থেকেছে। তবে নন্দিনীর সঙ্গে দেখা করতে চান খোদ বিগ বস। তাঁকে পাঠিয়েও দেওয়া হয়।

সিক্রেট রুমে নন্দিনী: জানা গিয়েছে, বিগ বস দুর্গের আশেপাশেই একটি সিক্রেট রুমে রাখা হয়েছে নন্দিনীকে। একটি ডিসপ্লেতে প্রতিযোগীদের বিভিন্ন কার্যকলাপ দেখতে পারবেন তিনি। তাঁকে হেডফোনে বিভিন্ন নির্দেশ পাঠাবেন বিগ বস (Bigg Boss Bangla)। তবে নন্দিনীকে কি সিক্রেট রুমে বসেই কোনও টাস্ক করতে হবে নাকি আবারও তাঁকে মূল ঘরে ফেরানো হবে তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন : বাংলার বুকে প্রথম বার, নিউটাউনে দীপাবলিতে ১ লক্ষ প্রদীপ
কেন বের করা হল: মনে করা হচ্ছে, দর্শকদের ভোটে নয়, বরং কোনও সিক্রেট টাস্কের জন্যই নন্দিনীকে বের করা হয়েছে বিগ বস থেকে। যদিও সেটা ঠিক কোন কাজের জন্য তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন : হালকা শীতে জমিয়ে রাঁধুন আচারি মাটন, রইল রেসিপি
নন্দিনীর বিগ বস থেকে বেরোনো নিয়ে অবশ্য দুভাগে বিভক্ত হয়ে গিয়েছেন দর্শকরা। অনেকে খুশি এই খবরে। আবার কারোর কারোর মতে, নন্দিনী বেরিয়ে যাওয়ায় বিগ বসের আকর্ষণ কমে গিয়েছে।












