একদিকে পারদ পতন, অন্যদিকে বৃষ্টির চোখরাঙানি! কালীপুজোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

Published on:

Published on:

South Bengal Weather Kolkata and 5 other districts to see rain during Kali Puja

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের শুরুতেই যথারীতি বঙ্গ জুড়ে বৃষ্টির দাপট। কালী পুজোর পরেও বৃষ্টি থেকে রেহাই মিলবে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস  দিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি চলতি সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এক ধাক্কায় নামবে তাপমাত্রা এমনটা পূর্বাভাস দেওয়া হয়েছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার কলকাতার সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই বৃষ্টিপাতের পর থেকেই দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। একইসঙ্গে বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। তবে কালীপুজো অর্থাৎ আগামী ৮ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলার গুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

South Bengal Weather Kolkata and 5 other districts to see rain during Kali Puja

আরও পড়ুন: ট্রেনে রিল দেখা নিয়ে কড়া নিয়ম, জরিমানা গুনতে হবে ৫০০০ টাকা?

আগামী সোমবার থেকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, উত্তর ২৪ পরগনা নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এই বৃষ্টিপাতের পর থেকে বাড়বে শীতের আমেজ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে আর সেভাবে কোথাও সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার অবধি শুষ্ক থাকবে আবহাওয়া। ইতিমধ্যেই তাপমাত্রা কমতে শুরু করেছে উত্তরে। কালীপুজোর আগে তা আরও খানিকটা কমবে।