বাংলা হান্ট ডেস্ক: হোটেলে চেকিং বা হাসপাতালে ভর্তি কিংবা অর্থনীতির সঙ্গে যুক্ত যে কোনো কাজেই যোগ দিতে গেলে আধার কার্ডের (Aadhaar Card) ফটোকপি জমা দেওয়া একান্তই প্রয়োজন। কিন্তু এবার সেই পুরনো পদ্ধতিতে বদল আনতে চলেছে ইউআইডিএআই। আধার সংক্রান্ত পরিচয় যাচাই এর প্রক্রিয়াকে আগে থেকে বেশি নিরাপদ করতে ও সহজ এবং ডিজিটাল পদ্ধতির বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় এই সংস্থা।
আধার কার্ডে নয়া নিয়ম, বদলাচ্ছে পরিচয় যাচাই (Aadhaar Card)
চলতি বছরে শুরু থেকে ইউআইডএআইয়ের এর অফলাইন পরিচয় যাচাই ব্যবস্থা যুক্ত হয়েছে ৩০০ টি সংস্থা। যার ফলে আধার কার্ডের (Aadhaar Card) ফিজিক্যাল ফটোকপি জমানা দিয়ে পরিচয় যাচাই করা সম্ভব। এর ফলে নতুন করে যুক্ত হওয়ার সংস্থাগুলিকে বলা হচ্ছে অফলাইন ভেরিফিকেশন সিকিং এনটিটি।
স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন ক্ষেত্রেই এই সংস্থা তালিকায় রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা গুলি ইউআইডিএআই এর কেন্দ্রীয় ডেটাবেসে প্রবেশ না করে কোন ব্যক্তির পরিচয় যাচাই করতে পারবে। পাশাপাশি আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। একই সঙ্গে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের আশঙ্কা ও কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দীপাবলি ও ছটপুজো উপলক্ষে বড় ঘোষণা রেলের, চালু হচ্ছে জোড়া স্পেশাল ট্রেন
এই গোটা প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে আধার অ্যাপ। কোন ব্যক্তি পরিচয় যাচাই করতে চাইলে অ্যাপের মাধ্যমে নিজের তথ্য সংশ্লিষ্ট সংস্থা সঙ্গে ভাগ করে নিতে পারবেন। তবে তার আগে ব্যবহারকারীর স্পষ্ট সম্মতির প্রয়োজন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পদ্ধতিতে ব্যবহারকারীর বারো সংখ্যার আধার নম্বর সংশ্লিষ্ট সংস্থার কাছে পৌঁছবে না।
এমনকি নিজের সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য ভাগ করে নিতে হবে না। ব্যবহারকারী চাইলে নিজের পছন্দমত নির্দিষ্ট কিছু তথ্যের যাচাইয়ের জন্য দিতে পারবেন। ইউআইডিএআই জানিয়েছে, গত এপ্রিল মাসে পরীক্ষামূলক ভাবে প্রথম ১০০টি সংস্থাকে এই ব্যবস্থার যুক্ত করা হয়েছিল। সেখান থেকে বর্তমানে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৩০০।
ডিজিটাল পার্সোনাল ডেটা প্রটেকশন আইনের মূল নীতি অনুযায়ী, ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে সম্মতি ও প্রয়োজনের অতিরিক্ত তথ্য সংগ্রহ না করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু পরিচয় যাচাই নয়, আধার অ্যাপের অন্যান্য পরিষেবা ও জনপ্রিয় হচ্ছে।
যার মধ্যে ৮৬ লক্ষের বেশি মানুষ আধার কেন্দ্রে না গিয়ে অ্যাপের মাধ্যমে নিজেদের নথিভুক্ত মোবাইল নম্বর আপডেট করছেন। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে ২২ লক্ষের বেশি মানুষ ঠিকানা পরিবর্তন ও ৪০ লক্ষ ইমেল আপডেট করা হয়েছে। তারই সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রেও বেড়েছে আধার অ্যাপের ব্যবহার। এখনো পর্যন্ত বায়োমেট্রিক লক ও আনলক পরিষেবায় ৪.৬ কোটি লেনদেন নথিভুক্ত হয়েছে।
এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আঙ্গুলের ছাপ ও চোখের মনি তথ্যভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে, আঁধার ব্যবহারকে আগের থেকে বেশি ডিজিটাল ও গোপনীয়তা বান্ধব করে তুলতে চাইছেন ইউআইডিএআই (Aadhaar Card)












