বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে অধিকাংশ বাড়িতেই এলপিজি (LPG Connection) গ্যাসে রান্না হয়। তবে এই গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) পেতে হলে আগে থেকে এলপিজি কানেকশনের জন্য আবেদন করতে হয়। আগে সাধারণত স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে নতুন এলপিজি কানেকশনের আবেদন করতে হত। তবে এখন বাড়ি বসেই এই কাজ করা সম্ভব।
অনলাইনে এলপিজি কানেকশনের জন্য আবেদনের পদ্ধতি | (LPG Connection)
এদেশে মূলত তিনটি বড় সরকারি তেল সংস্থা আছে। সেগুলি হল, ভারত গ্যাস, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও হিন্দুস্থান পেট্রোলিয়াম। এগুলির অফিশিয়াল ওয়েবসাইট যথাক্রমে https://my.ebharatgas.com/bharatgas/Home/Index , https://indane.co.in/ ও https://myhpgas.in/myHPGas/Index.aspx । অনলাইনে এলপিজি কানেকশনের জন্য আবেদন করতে হলে প্রথমে একটি নির্দিষ্ট এলপিজি প্রোভাইডারের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এরপর নিউ এলপিজি কানেকশন অপশনে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে। পরবর্তী ধাপে নিজের নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটর বেছে নিয়ে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে (সর্বোচ্চ ৫০০ কেবি) নিজের কেওয়াইসি নথিপত্র আপলোড করতে হবে বা ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে জমা করতে হবে।
আরও পড়ুনঃ মাত্র ৫ টাকায় গরম গরম মাংস-ভাত! মা আহারের মেনুতে চমক, মুখে হাসি ফুটল দুঃস্থদের
এরপর এলপিজি কানেকশনের জন্য নির্দিষ্ট ফি জমা করতে হয়। এর জন্য সাধারণত ২২০০ টাকা থেকে ৩৫০০ টাকা মতো লাগে। এই ফি-র মধ্যে গ্যাস সিলিন্ডারের সিকিউরিটি ডিপোজিট, পাইপ, রেগুলেটর ও প্রথমবারের রিফিলের খরচ ধরা থাকে।
সবশেষে আবেদনকারীকে আধার ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। আবেদনকারীর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে সাধারণত কয়েকদিনের মধ্যেই অনুমোদন দিয়ে দেওয়া হয়।
এলপিজি কানেকশনের জন্য অনলাইনে আবেদনের পাশাপাশি আবেদন সংক্রান্ত স্ট্যাটাসও অনলাইনে চেক করা যায়। অনুমোদন মিললে গ্যাস সিলিন্ডার, রেগুলেটর সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
নতুন এলপিজি কানেকশনের জন্য আবেদন করতে হলে আগে অনেক ছোটাছুটি করতে হত। তবে এখন এই কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। ইচ্ছুক ব্যক্তি চাইলে বাড়ি বসে অনলাইনেই এই কাজ সেরে ফেলতে পারেন।












