বাংলা হান্ট ডেস্ক: প্লেন হাইজ্যাক করা হবে! পাইলট এর কপিটা এমনই একটি হুমকির চিঠি পড়ে থাকায় বুধবার কার্যত হইচই পড়ে গিয়েছিল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। কলকাতা মুম্বাই গামী উড়ানে এসেছিল এমনই এক হাইজ্যাক অ্যালার্ট। তারপর যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। সেইট ঘটনা তদন্তে গ্রেফতার করা হয়েছে এক যাত্রীকে। অভিযুক্তের নাম পার্থপ্রতিম নন্দী।
স্ত্রীকে একা ফেলে বিদেশে যেতে চাননি, স্বীকার করলেন অভিযুক্ত (Kolkata Airport)
এই ঘটনায় প্রথমে CISF এর হাতে আটক করা হয় তাকে। পরে বিমানবন্দর থানা থেকে পুলিশের হাতে গ্ৰেফতার হন তিনি (Kolkata Airport)। তবে পুলিশ সূত্রের খবর, ওই অভিযুক্ত পৌঢ়ের পাশাপাশি তাঁর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত।
তবে সেই ক্যান্সার আক্রান্ত স্ত্রী’কে রেখে যেতে নারাজ ছিলেন তিনি। সেই কারণে ওই বিমানের নকল হাইজ্যাকের হুমকি দিয়েছিলেন। যাতে অভিযুক্তের আফ্রিকায় যাওয়া ভুন্ডুল হয়ে যায়। জেরা চলাকালীন এই কথা নিজেই স্বীকার করে নেন ওই পৌঢ়।

আরও পড়ুন: শুক্রবার LPG-র নতুন দাম কত? কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দর জেনে নিন
প্রসঙ্গত,বুধবার ১০টা ২৫ মিনিট নাগাদ কলকাতা থেকে মুম্বই ওড়ার উদ্দেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। বিমানবন্দর সূত্রে খবর, ককপিটে পাইলট যেই ওঠেন, তখনই দেখতে পান হাইজ্যাক থ্রেট। অর্থাৎ চিরকূটে লেখা আছে ‘বিমানটি হ্যাইজ্যাক হবে’।
এরপর পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন। তারপর বিমানটিকে অ্যাইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের দ্রুততার সঙ্গে নামিয়ে দেওয়া হয়।
পাশাপাশি যে সাদা চিরকুটে বিমান হাইজ্যাকিং-এর হুমকি বার্তা দেওয়া হয়েছিল, সেই সাদা চিরকুটটি মধ্যে একটি বোতামের ছাপ স্পষ্ট ভাবে পাওয়া গিয়েছিল। সেই ছাপ দেখে বিভিন্ন যাত্রীর পার্স মেলানো হয়। তারপরই গ্রেফতার (Kolkata Airport)।












