বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। তবে, একজন নিকট বন্ধুর দেওয়া কোনও ভুল পরামর্শের কারণে এই রাশির ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই শিবলিঙ্গে দুধ অর্পণ করুন।
বৃষ রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কিছুটা সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনি একাকীত্বের অনুভূতি কাটিয়ে উঠতে পারবেন। পরিবারের একজন সদস্যের শরীর খারাপ থাকার কারণে আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। একটি নতুন পারিবারিক দায়িত্বের কারণে আপনার মনে উত্তেজনা সৃষ্টি হতে পারে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বিছানার চারটি কোণে তামার পেরেক লাগান।
মিথুন রাশি: কোনও উত্তেজনা এবং মতপার্থক্যের কারণে আপনার মেজাজ খিটখিটে হতে পারে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার বিতর্কের সম্ভাবনা রয়েছে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ খুব সহজেই কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। ভালোবাসার মানুষের খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। শরীরের প্রতি যত্নশীল হন। অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। তবে, তার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ এবং আকস্মিক উপহার পেতে পারেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কুকুরকে রুটি খেতে দিন। এটি আপনার উপকারে আসবে।
কর্কট রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ আর্থিক দিক থেকে প্রভাবিত হতে পারেন। তাই, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর আজ আপনার পুরো পরিবারকে খুশি করে তুলবে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ দক্ষতার সঙ্গে করুন। আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা অন্যদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দুধের প্যাকেট একজন অভাবী মহিলাকে দান করুন।
সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজে আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। একজন বন্ধুর কোনও সমস্যা আজ আপনার চিন্তা বাড়াতে পারে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ মাথা ঠান্ডা রেখে করুন। আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা আজ অন্যদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান শিবের পঞ্চামৃত অভিষেক ঘটান।
কন্যা রাশি: সেইসব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনাকে শারীরিক দিক থেকে সুস্থ রাখবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ দক্ষতার সঙ্গে করুন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই বিষ্ণু চালিশা জপ করুন অথবা ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করুন। এটি আপনার উপকারে আসবে।

তুলা রাশি: আপনি আজ কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আপনার পেশাদারী ক্ষমতাকে ব্যবহার করুন। এর মাধ্যমে আপনি সাফল্যের সম্মুখীন হবেন। আপনার কাছে থাকা অবসর সময় টি সঠিকভাবে কাজে লাগান। প্রত্যেকের সঙ্গে ভালো আচরণ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই সবুজ কলাই দিয়ে তৈরি লাড্ডু অথবা মিষ্টি ভগবান গনেশের মন্দিরে অর্পণ করে তা বাচ্চাদের মধ্যে বিতরণ করুন।
বৃশ্চিক রাশি: অন্যের সমালোচনার মাধ্যমে অযথা সময় নষ্ট করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোথাও বিনিয়োগ করার আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই শরীরে একাধিক রঙের দাগ রয়েছে এমন কুকুর পোষ্য হিসাবে রাখুন।
ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ খুব সহজেই কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তামার চুড়ি পরুন।
আরও পড়ুন: ৭ মাসের মধ্যে সর্বোচ্চ স্তর! কীভাবে ঘটল ডলারের বিপরীতে ভারতীয় রুপির দুরন্ত কামব্যাক?
মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আজ আপনি নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কোনও পুরনো যোগাযোগ এবং বন্ধুদের মাধ্যমে আপনি লাভবান হবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। লেখালেখির প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে বিছানার চারটি পায়াতে রুপোর পেরেক লাগান।
আরও পড়ুন: ভারতের নেক্সট জেনারেশন যুদ্ধবিমান তৈরি করবে কে? ৩ সংস্থার মধ্যে জোরদার টক্কর, রয়েছে Tata-ও
কুম্ভ রাশি: তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। গাড়ি চালানোর সময়ে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজ আপনি কোনও কাজে সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ অবসর সময়ে টিভিতে কোনও সিনেমা বা অনুষ্ঠান দেখতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই খাবার সময়ে তামার চামচ অথবা সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করুন।
মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি বিভ্রান্ত হতে পারেন। কোনও নতুন প্রকল্পে অংশগ্রহণ করার আগে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আজ শুরু হওয়া কোন নির্মাণ কাজ প্রত্যাশা অনুযায়ী শেষ হবে। আপনি আজ দীর্ঘক্ষন ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই গম, বাজরা, গুড় মিশিয়ে গরুকে খেতে দিন। এটি আপনার উপকারে আসবে।












