বাংলা হান্ট ডেস্ক: ছট পুজোর শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য এবার অতিরিক্ত ট্রেন দিল পূর্ব রেল (Indian Railways)। এই ট্রেনগুলি জামালপুর ও হাওড়ার মধ্যে চলাচল করবে। ট্রেনটিতে যাত্রীদের বিপুল চাহিদা ও ভালোভীদের কথা মাথায় রেখে আগামী মঙ্গলবার পর্যন্ত এই বিশেষ পরিষেবা চালানোর কথা বলা হয়েছে। পাশাপাশি এই বিষয়ে পূর্ব রেলের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানানো হয়েছে।
জামালপুর-হাওড়া রুটে স্পেশাল ট্রেন (Indian Railways)
০৩০২৪ জামালপুর-হাওড়া একমুখী অসংরক্ষিত স্পেশাল ট্রেনটি প্রথমে সোম ও মঙ্গলবার চলাচল করবে বলে জানানো হয়েছিল। ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জামালপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে পরদিন ভোর ৫টা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছাচ্ছে (Indian Railways)।
এছাড়াও নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত এই ট্রেন চলাচল করবে। বর্ধিত এই সময়ে ট্রেনটি সাবৌর স্টেশন ছাড়ার পর অতিরিক্ত তিনটি স্টেশন অর্থাৎ ঘোগা, একচারি, শিব নারায়নপুর স্টেশনে দাঁড়াবে।

আরও পড়ুন: আকভানের প্রভাবে আকাশপথে দুর্ভোগ, কলকাতা থেকে বাতিল একাধিক উড়ান
এছাড়াও যাত্রা পথে পূর্ব নির্ধারিত অন্যান্য স্টপেজ গুলি অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি বারিয়ারপুর, সুলতানগঞ্জ, আকবরনগর, ভাগলপুর, সাবৌর, কাহালগাঁও, পিরপৈন্তি, মির্জাচৌকি, সাহেবগঞ্জ, তিনপাহাড়, বড়হাড়োয়া, পাকুড়, মুরারই, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, আহমেদপুর, বোলপুর, বর্ধমান এবং ব্যান্ডেল স্টেশনে থামছে।
এছাড়াও এই টোয়েন্টিতে ও সংরক্ষিত কামরা থাকার যাত্রীরা স্টেশন কাউন্টার থেকে জেনারেল টিকিট কেটে এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। তারই সঙ্গে উৎসবের মরশুমে রেলের এই পদক্ষেপে বিহার ও পশ্চিমবঙ্গের বহু নিত্যযাত্রী ও সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করছেন ভারতীয় রেল (Indian Railways)।












