মাতৃত্বকালীন ভাতায় নয়া নিয়ম, আবেদনপত্রের ঝক্কি কমাল ইএসআইসি

Published on:

Published on:

ESI maternity allowance now available without an application

বাংলা হান্ট ডেস্ক: অসুস্থতা বা মাত্রকালীন ছুটির সময় আর্থিক সুবিধা বহওয়াল রাখতেই কর্মীদের বরাবরই আবেদন করার ঝুঁকি কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইএসআই। নতুন নিয়মে নির্দিষ্ট সত্য পূরণ হলে অসুস্থতা ও মাতৃকালীন ভাতা টাকা কোন পৃথক আবেদন ছাড়াই সরাসরি কর্মীদের ব্যাংকে পৌঁছে যাবে (ESI)।

এবার আবেদন ছাড়াই মাতৃত্বকালীন ভাতা (ESI)

কর্মক্ষেত্রে আহত বা স্থায়ী ভাবে অক্ষম হয়ে পড়া কর্মীদের পাশাপাশি দুর্ঘটনায় কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যদের আর্থিক সুবিধে পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হয়েছে। রবিবার ইএসআইসি এক বিজ্ঞপ্তি দিয়ে তাদের নতুন সাধারণ বিধি, ২০২৬ প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

২০২০-র সামাজিক সুরক্ষা বিধি, যা বাস্তবায়নে সাহায্য করবে। জুলাই মাসে এই সংক্রান্ত খসড়া প্রকাশ করে সাধারণ মানুষের মতামত চেয়েছিল ইএসআইসি। চূড়ান্ত বিধিতে বলা হয়েছে, তিনটি শর্ত পূরণ হলে অসুস্থতা ও মাতৃত্বকালীন ভাতার দাবি স্বয়ংক্রিয় ভাবে বিবেচনা করা হবে।

ESI maternity allowance now available without an application

আরও পড়ুন: মায়াপুর যেতে আর চিন্তা নেই, মহিলাদের জন্য ফ্রি সরকারি বাস পরিষেবা

তৃতীয়ত, কর্মীর বিমা নম্বর আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টও আধার-সংযুক্ত হতে হবে। এই শর্তগুলি পূরণ হলে আলাদা করে আবেদন করার প্রয়োজন হবে না। তবে কর্মীরা চাইলে আগের মতোই অনলাইনে বা অন্য মাধ্যমে নিজেরা দাবি জানাতে পারবেন।কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে নিয়মে আরও গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে।

নতুন নিয়মে দুর্ঘটনাকে কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বলে স্বীকৃতি দেওয়া হলে নিয়োগকর্তার জমা দেওয়া দুর্ঘটনার রিপোর্টই আর্থিক সুবিধের দাবিপত্র হিসেবে গণ্য হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই সাময়িক ও স্থায়ী অক্ষমতার ভাতা এবং কর্মীর মৃত্যুর ক্ষেত্রে পরিবারের নির্ভরশীল সদস্যদের ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবে ইএসআইসি (ESI)।