মেট্রো উৎপাদনে বড় উদ্যোগ, কোরিয়ার সঙ্গে জোট কলকাতার সংস্থার

Published on:

Published on:

Metro kolkata firm partners with Korean company for metro construction

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সংস্থার সঙ্গে হাত মেলাল জুপিটার ওয়াগানস লিমিটেড। ভারতের মাটিতে মেট্রো ট্রেন ও আধুনিক প্রপালশন সিস্টেম তৈরির জন্য দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা উজিন ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমসের সঙ্গে হাত মিলিয়েছে কলকাতার কোম্পানি। যে জয়েন্ট ভেঞ্চার তৈরি করা হয়েছে তার আশিশ শতাংশ শেয়ারে থাকছে জুপিটারের হাতে। এর ফলে দেশের রোলিং স্টক নির্মাণ শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল (Metro)।

মেট্রো তৈরিতে কোরিয়ার সঙ্গে জোট কলকাতার সংস্থার (Metro)

জুপিটার ওয়াগনসের তরফে জানানো হয়েছে এই জয়েন্ট ভেঞ্চার এর মাধ্যমে মেট্রো কোচ ও প্রপালশন সিস্টেম সম্পূর্ণ প্রযুক্তিতে হস্তান্তর ভারতে আসবে (Metro)। শুধুমাত্র মেট্রো ট্রেন নয়। এই সিস্টেমে লোকাল ট্রেন থেকে শুরু করে হাই স্পিড ট্রেন গুলির ক্ষেত্রেও ব্যবহৃত হবে। যার ফলে চাকা থেকে শুরু করে ট্রাকশন মোটর পর্যন্ত সম্পন্ন পোর্টফোলিও জুপিটার ওয়াগাসের হাতে চলে আসবে।

Metro kolkata firm partners with Korean company for metro construction

আরও পড়ুন: রাজ্যে আসছে ৪৩৫টি নতুন সরকারি বাস, তার আগে রুট সার্ভে

তবে ওই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই যৌথ উদ্যোগের অধীনে ভারতের সম্পূর্ণ মেট্রো কোচ তৈরি করা হবে। একই সঙ্গে, একটি আধুনিক মেট্রো ট্রেনের কাঠামো থেকে শুরু করে তার অভ্যন্তরীণ চালিকাশক্তি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা- সবই ভারতের মাটিতে তৈরি হওয়ার পথ প্রশস্ত হল।

এই চুক্তি প্রসঙ্গে জুপিটার ওয়াগনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিবেক লোহিয়া আধুনিক রেলে প্রপালশন প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রপালশন হল প্রতিটি আধুনিক ট্রেনের হৃদপিণ্ড, এবং ভারতের শহরগুলি এখন মেট্রোর দিকেই এগোচ্ছে‌ (Metro)।