বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায়ের (Babun Banerjee) দূরত্ব আজকের নয়। সম্প্রতি ফের একবার স্পষ্ট হয়েছে সেই সম্পর্কের ফাটল। এবার বিস্ফোরক অভিযোগে ভাইপো অভিষেকের বিরুদ্ধে থানায় গেলেন মমতার ভাই। তাঁর অভিযোগ, তৃণমূল আমলে শুরু হওয়া হুমকি সংস্কৃতি আজও চলছে। সেই কারণে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন।
অভিষেকের বিরুদ্ধে থানায় বাবুন | (Babun Banerjee)
বৃহস্পতিবার মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে কালীঘাট থানার দ্বারস্থ হন তাঁর কাকা। এফআইআরের আবেদন নিয়ে থানায় যান বাবুন। মূল অভিযোগ, একটি রক্তদান শিবিরে বাধা সৃষ্টি করা।

বাবুন বলেন, “তৃণমূল আমলে অনেক কিছু হয়েছে। ২০২৪ সাল থেকে এখনও চলছে। সরকারি কাজে বাধা, ক্লাব দখল, ভয় দেখানো- কত বলব। অনেককিছু সহ্য করেছি।“ এখনও অবধি এই বিষয়ে অভিষেকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ বাদ! রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মমতাকে নিশানা ওড়িশার মুখ্যমন্ত্রীর
এদিকে বাবুনের সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তাঁর দিদি মমতার সম্পর্কের তিক্ততা আজকের নয়। প্রকাশ্যে তাঁকে ত্যাজ্য ভাই করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। এবার পারিবারিক দ্বন্দ্ব থানা অবধি গড়াল।
এর আগে দীপাবলির সময় বাবুনের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁকে ‘দাদা’ সম্বোধন করে বলেছিলেন, “শুভেন্দু অধিকারী আমার নেতা, আমার দাদা। ওনাকে আমার অভিভাবক বলে মনে করি।“
এরপর মমতাকে নিশানা করেন বাবুন বলেন, “শুভেন্দু অধিকারীর সঙ্গে আছি, দিদির সঙ্গে আর নেই।“ পাশাপাশি অভিষেককে ‘গদ্দার’ তকমা দিয়ে বলেছিলেন, “শুভেন্দু অধিকারী গদ্দার নন, অভিষেক গদ্দার”।
এবার সরাসরি ভাইপোর বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন বাবুন। বিস্ফোরক অভিযোগ তুলে এফআইআরের আবেদন নিয়ে কালীঘাট থানার দ্বারস্থ হন তিনি। এরপর কাকা-ভাইপোর এই দ্বন্দ্ব কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।












