চিন থেকে কমবে আমদানি! ভারতেই তৈরি হবে ১০০ টি নতুন পণ্য, সামনে এল সরকারের মেগা প্ল্যান

Published on:

Published on:

100 new products will be manufactured in India; find out the details.

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক বছরে ভারতে (India) চিনা (China) আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই আবহে একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকার আসন্ন বাজেটে দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার জন্য একটি বড় ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মূলত, সরকার (Government) আসন্ন বাজেটে বিভিন্ন সেক্টরে ব্যবহৃত মধ্যবর্তী পণ্য ও মূলধনী সামগ্রীসহ ১০০ টি পণ্যের দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে উপযুক্ত ব্যবস্থা সম্প্রসারিত করতে পারে।

ভারতেই (India) তৈরি হবে ১০০ টি নতুন পণ্য:

১০০ টি পণ্য চিহ্নিত হয়েছে: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ তথা DPIIT এমন ১০০ টি পণ্য চিহ্নিত করার প্রক্রিয়া সম্পন্ন করেছে, যেগুলির জন্য ভারত আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই পণ্যগুলির মধ্যে অটো যন্ত্রাংশ, রাসায়নিক এবং যন্ত্রপাতি সেক্টরের সামগ্রী অন্তর্ভুক্ত থাকতে পারে। ওই আধিকারিক জানান, বিভিন্ন মন্ত্রক ও বেসরকারি সেক্টরের সঙ্গে ব্যাপক আলোচনার পর এই পণ্যগুলো শনাক্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

100 new products will be manufactured in India; find out the details.

বাণিজ্য মন্ত্রক অর্থ মন্ত্রকের সঙ্গে বিস্তারিত তথ্য ভাগ করবে: উল্লেখ্য যে, এই উদ্যোগের লক্ষ্য হল দেশীয় উৎপাদনকে শক্তিশালী করা এবং আমদানির ওপর নির্ভরতা কমানো। বর্তমানে, এই পণ্যগুলি হয় ভারতে উৎপাদিত হয় না অথবা পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না। অর্থাৎ, এই পদক্ষেপের উদ্দেশ্য হল দেশীয় এবং গ্লোবাল মার্কেটের জন্য উৎপাদন প্রসারিত করা। মন্ত্রক তার বাজেট (২০২৭-২৮)-এর সুপারিশের অংশ হিসাবে এই বিস্তারিত তথ্য অর্থ মন্ত্রকের সঙ্গে ভাগ করবে। এদিকে, সহায়ক পদক্ষেপগুলির মধ্যে আর্থিক ও আর্থিক নয় এমন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়নে (R&D) সহায়তা, বাণিজ্য ও শুল্ক-সংক্রান্ত পদক্ষেপ এবং পরীক্ষণ ও সার্টিফিকেশন পরিকাঠামো শক্তিশালীকরণ অন্তর্ভুক্ত থাকতে পারে। জানিয়ে রাখি যে, আগামী বছর ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ২০২৭-২৮ পেশ করা হতে পারে।

আরও পড়ুন: ২৮ থেকে ৮০ দিনের ভ্যালিডিটি! একদম সস্তায় দুরন্ত প্ল্যান নিয়ে হাজির BSNL, ১৭২ টাকা থেকে শুরু দাম

কোন কোন পণ্যের আমদানি কত পরিমাণে বেড়েছে: বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে ভারতের রাসায়নিক পণ্যের আমদানি ১০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়াও, চামড়া প্রক্রিয়াকরণ, রঞ্জক এবং রঙ করার কাজে ব্যবহৃত উপকরণের আমদানি প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: টেস্ট দলে নাম নেই, ODI-র পর কেন নিউজিল্যান্ডে থাকবেন ভারতের ৩ খেলোয়াড়? জানা গেল কারণ

একইভাবে, চলতি অর্থবর্ষের প্রথমার্ধে যন্ত্রপাতি (বৈদ্যুতিক ও অ-বৈদ্যুতিক) এবং পরিবহণ সরঞ্জামের আমদানি যথাক্রমে ১৫.৫ শতাংশ এবং ৯.২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৪.১ বিলিয়ন ডলার এবং ১৮.২১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে শামিল রয়েছে ১৪ টি সেক্টরের জন্য PLI প্রকল্প, পিএম গতিশক্তি ও ন্যাশনাল লজিস্টিকস নীতি এবং ভারত শিল্প উন্নয়ন প্রকল্প তথা ভাব্য।