বাংলাহান্ট ডেস্ক : পুজোর মরশুমে যাত্রীদের ভিড় সামলাতে পুজো স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) ঘোষণা করছে ভারতীয় রেল। অনেকে এই সময় ঘুরতে যান, অনেকে কর্মস্থল থেকে বাড়ি ফেরেন। প্রচণ্ড চাহিদায় টিকিট পাওয়াও কঠিন হয়ে ওঠে। তাই যাত্রীদের কথা মাথায় রেখে রাঁচি-আলিপুরদুয়ার রুটে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।
পুজোয় (Pujo Special Train) ২২ কোচের ট্রেন ঘোষণা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ০৮৬৬১ রাঁচি-আলিপুরদুয়ার পুজো স্পেশ্যাল ১২ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার রাঁচি থেকে ছাড়বে। রাঁচি থেকে রাত ১১ টা ২৫ এ যাত্রা শুরু করবে ট্রেনটি। মুরি, ঝালিদা, বোকারো স্টিল সিটি, চন্দ্রপুরা, কাত্রাসগড়, ধানবাদ, চিত্তরঞ্জন, মধুপুর, যশিডিহ, ঝাঁঝা, কিউল, নিউ বরৌনি, বেগুসরাই, খাগড়িয়া, মানসি, নওগাছিয়া, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া কোর্ট ও ঠাকুরগঞ্জ হয়ে পৌঁছাবে শিলিগুড়ি জংশন। ট্রেনটি শিলিগুড়ি পৌঁছাবে রাত ৯ টা ১৫ তে। রাত ১০ টা পর্যন্ত দাঁড়াবে সেখানে।

কখন পৌঁছাবে শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে রাঁচির দিকে যাওয়ার সময় রয়েছে ট্রেন নম্বর ০৮৬৬২ আলিপুরদুয়ার-রাঁচি পুজো স্পেশ্যাল ট্রেন। ১৪ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার চলবে এই ট্রেন। আলিপুরদুয়ার থেকে ট্রেনটি সকাল ৭ টায় ছাড়ার পর নিউ মাল ও শিলিগুড়ি হয়ে রাঁচির দিকে যাবে। শিলিগুড়ি জংশনে দুপুর ১২ টা ৫০ এ পৌঁছে দুপুর ১ টা ৩০ এ ছাড়বে। ঠাকুরগঞ্জ, আরারিয়া কোর্ট, পূর্ণিয়া, কাটিহার, নওগাছিয়া, মানসি, খাগড়িয়া, বেগুসরাই, নিউ বরৌনি, চিত্তরঞ্জন ও ধানবাদ সহ একাধিক স্টেশন (Pujo Special Train) হয়ে পৌঁছাবে রাঁচিতে।
আরও পড়ুন : লাগবে না ভেটকি, কাতলা দিয়েই জমবে পুজোর ভোজ, রইল ভিন্ন স্বাদের রেসিপি
কতগুলি কোচ থাকছে: এই বিশেষ ট্রেনে থাকছে মোট ২২ টি কোচ। এর মধ্যে রয়েছে ২ টি এসএলআরডি, ২ টি সাধারণ শ্রেণির কোচ, ১৫ টি স্লিপার কোচ, ২ টি এসি থ্রি টায়ার এবং ১ টি এসি টু টায়ার কোচ।
আরও পড়ুন : বিনা টিকিটে যাত্রী ধরতে পুজোর মুখে মেগা অভিযান, এক দিনে কত আদায় হল শিয়ালদহ ডিভিশনে?
পুজোর আগে শিলিগুড়িতে অনেকেই বাড়ি ফেরেন। তাদের জন্য বড় সুবিধা হবে এই ট্রেন চলাচলে। শিলিগুড়ি থেকে রাঁচি বা রাঁচি থেকে শিলিগুড়ি রুটে যাত্রীদের টিকিট নিয়ে আর থাকবে না চিন্তা।













