রাশিয়া-সহ ৩ দেশের কাছ থেকে মিলেছে সমর্থন! UNSC-তে স্থায়ী আসনের লক্ষ্যে এগোল ভারত

Published on:

Published on:

3 countries, including Russia, supported bid for permanent membership of India in the UNSC.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) স্থায়ী সদস্যপদের দাবিতে ভারতের (India) কূটনৈতিক প্রচারে ফের বড় সাফল্য। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতের দাবির পক্ষে সরব হয়েছে রাশিয়া (Russia)। শুধু মস্কোই নয়, পর্তুগাল এবং মরিশাসও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে সমর্থন জানিয়েছে। ফলে দীর্ঘদিনের এই দাবিকে ঘিরে দিল্লির কূটনৈতিক প্রচেষ্টা নতুন করে আন্তর্জাতিক মঞ্চে গুরুত্ব পেল।

UNSC-তে ভারতের (India) স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন রাশিয়া সহ ৩ দেশের:

শনিবার সাধারণ পরিষদে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, সংস্কারের ক্ষেত্রে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার মতো গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব আরও বাড়ানো দরকার। সেই সূত্রেই ভারত (India) ও ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করে মস্কো। একইসঙ্গে লাভরভ জার্মানি ও জাপানের মতো পশ্চিমের দেশগুলির জন্য অতিরিক্ত স্থায়ী আসন দেওয়ার বিরোধিতা করেন।

আরও পড়ুন: পুলিশকে ফাঁকি দিয়ে জেল থেকে পালিয়েও হল না রক্ষা! এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার

ভারতের দাবিতে সমর্থনের সুর শোনা গিয়েছে আরও কয়েকটি দেশ থেকেও। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল জানিয়েছেন, তাঁর দেশ নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে G4 এবং L69-এর অবস্থানকে সমর্থন করে এবং ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি ফের সমর্থন জানাচ্ছে। পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোও আরও প্রতিনিধিত্বশীল নিরাপত্তা পরিষদের পক্ষে সওয়াল করেছেন এবং ভারতকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন।

বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে—চিন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকা। এর পাশাপাশি ১০টি অস্থায়ী সদস্য দেশ দুই বছরের জন্য পরিষদে থাকে। ভারত বহু বছর ধরেই নিরাপত্তা পরিষদের কাঠামোয় পরিবর্তন এনে বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানিয়ে আসছে। বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলির প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে দিল্লি।

3 countries, including Russia, supported bid for permanent membership of India in the UNSC.

আরও পড়ুন: বর্ষায় হাওড়া-বালির জলযন্ত্রণা মেটাতে বড় উদ্যোগ, ৪৭০২ কোটির নিকাশি প্রকল্পের ফাইল দিল্লিতে

সম্প্রতি ব্রিকসের মঞ্চ থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে তুলে ধরেছেন। ভারতের (India) যুক্তি, বিশ্ব রাজনীতি ও অর্থনীতির বর্তমান বাস্তবতায় আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের কাঠামোকে আরও প্রতিনিধিত্বশীল করা প্রয়োজন। তবে স্থায়ী সদস্যপদ পাওয়ার পথ এখনও চূড়ান্ত হয়নি। নিরাপত্তা পরিষদের কাঠামোয় পরিবর্তনের জন্য রাষ্ট্রসংঘের সনদ সংশোধন এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সমর্থনের পাশাপাশি পাঁচ স্থায়ী সদস্যের অনুমোদন প্রয়োজন। ফলে রাশিয়া, পর্তুগাল ও মরিশাসের সমর্থন ভারতের কূটনৈতিক প্রচারে গুরুত্বপূর্ণ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অনেকটাই দূরের বিষয়।