বাংলাহান্ট ডেস্ক: একাধিক ব্যক্তিগত বিতর্কের জেরে এনভিডিয়ার সিইও (Nvidia CEO) পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেনসেন হুয়াং (Jensen Huang)। তাঁর জায়গায় আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছেন কোলেট ক্রেস। তবে বিশ্বের অন্যতম বড় চিপ প্রস্তুতকারী সংস্থার স্থায়ী কর্ণধার কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় উঠে এসেছে তিন ভারতীয় বংশোদ্ভূতের (Indian Originated) নাম। তাঁরা হলেন মাইক্রন টেকনোলজির সিইও সঞ্জয় মেহরোত্রা, পালো অল্টো নেটওয়ার্কসের প্রধান নিকেশ অরোরা এবং গুগল ক্লাউডের সিইও টমাস কুরিয়েন।
Nvidia-র CEO (Nvidia CEO) পদের দৌড়ে সামিল ৩ ভারতীয় বংশোদ্ভূত
তিনজনেরই প্রযুক্তি দুনিয়ায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সঞ্জয় মেহরোত্রা কয়েক দশক ধরে সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্ত। অন্যদিকে, ২০১৮ সাল থেকে পালো অল্টো নেটওয়ার্কসের নেতৃত্ব দিচ্ছেন নিকেশ অরোরা। তাঁর হাত ধরেই সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সাইবার নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। অন্যদিকে, গুগল ক্লাউডের দায়িত্বে থাকা টমাস কুরিয়েনের অভিজ্ঞতা ক্লাউড কম্পিউটিং এবং এআই প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। ফলে এনভিডিয়ার (Nvidia CEO) মতো সংস্থার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনজনের নামই আলোচনায় উঠে এসেছে।
আরও পড়ুন: ইন্টারভিউয়ের আগেই বড় ধাক্কা! গ্রুপ সি ও ডি-র তালিকা থেকে বাদ ১৬ অযোগ্য প্রার্থী
এদিকে, হুয়াংকে ঘিরে ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত বিতর্কও থামার নাম নিচ্ছে না। অ্যালিস হুয়াং এবং সহকর্মী কিম্বার্লি পাওয়েলের পর আরও এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা সামনে এসেছে বলে দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের। ওই মহিলাও এনভিডিয়ার কর্মী বলে জানা গেলেও তাঁর পরিচয় প্রকাশ্যে আসেনি। এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, পদত্যাগের আগে হুয়াংকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে পদ ছেড়ে না দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
হুয়াংয়ের পদত্যাগের পর ট্রাম্প প্রকাশ্যেও তাঁর প্রশংসা করেছিলেন। সমাজমাধ্যমে তিনি হুয়াংয়ের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর বিকল্প হিসেবে অ্যাপলের সিইও টিম কুকের নাম উল্লেখ করেন। পরে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক নিয়েও তাঁর সঙ্গে কথা হয়েছিল। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত ফোনালাপ সংক্রান্ত বিস্তারিত দাবি নিয়ে হুয়াংয়ের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: আমেরিকায় স্তব্ধ বিমান পরিষেবা! নেপথ্যে মাইক্রোসফট? কী জানাল ট্রাম্প প্রশাসন?
অন্যদিকে, সংস্থার অন্দরেই হুয়াংয়ের প্রতি সমর্থন এখনও যথেষ্ট জোরালো বলে খবর। সংবাদমাধ্যমের দাবি, প্রায় ১,৬০০ কর্মী তাঁকে পুনরায় দায়িত্বে ফেরানোর পক্ষে মত জানিয়েছেন। এনভিডিয়ার (Nvidia CEO) অভ্যন্তরীণ একটি পোস্টে পরিচালন পর্ষদের কাছে কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়ার আবেদন জানানো হয়েছে। সেখানে একাধিক মন্তব্যে হুয়াংয়ের দীর্ঘ কর্মজীবন এবং সংস্থার উন্নতিতে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়েছে। তিন দশকেরও বেশি সময় ধরে যিনি সংস্থার নেতৃত্ব দিয়েছেন, তাঁকে আরও একটি সুযোগ দেওয়া উচিত বলেই মনে করছেন বহু কর্মী। তবে শেষ পর্যন্ত এনভিডিয়ার স্থায়ী সিইও হিসেবে কাকে বেছে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত এখনও বাকি।












