বাংলা হান্ট ডেস্কঃ সারা দেশ জুড়ে এখন উৎসবের মেজাজ। উত্তর থেকে দক্ষিণ দেশের বিভিন্ন প্রান্তে আনন্দে মাতোয়ারা দেশবাসী। সামনেই আসছে দশেরা (Dussehra)। এই বিশেষ দিনে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির সূচনা করার বার্তা দিতেই রাবণের পুতুল পোড়ানো হয়ে থাকে দিল্লির রামলীলায়। তবে এবার দিল্লির যন্তর মন্তরে ৩০ ফুটের রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদের কুশপুতুলের সাথেই পোড়ানো হবে আরশোলার (Cockroach) কুশপুতুল।
দশমীতে রাবণের পাশাপাশি পোড়ানো হবে ৩০ ফুটের আরশোলা!
জানা যাচ্ছে, স্বচ্ছ ভারত অভিযানের প্রসঙ্গকে সামনে রেখে অভিনব বার্তা দিতে পোড়ানো হবে আরশোলার এই বিশাল আকৃতির কুশ পুতুল। তবে রাবণের কুশ পুতুলের পাশাপাশি আচমকা কেন আরশোলার এই কুশ পুতুল পোড়ানো হবে তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। বিষয়টিকে সহজ করতে যদিওউদ্যোক্তরা দাবি করছেন এখানে আরশোলা পোড়ানোর মাধ্যমে আসলে স্বচ্ছ ভারত, তথা স্বচ্ছ দিল্লি গড়ার অভিযানের বিশেষ প্রতি বার্তা দেওয়া হচ্ছে।
বলা হচ্ছে, আরশোলাকে এখানে ময়লা আবর্জনার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তাই আরশোলার কুশপুতুল পোড়ানোর মাধ্যমে আসলে ময়লা আবর্জনা দূর করার বিশেষ বার্তা দিয়ে দিল্লীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার কথা বলা হয়েছে।
আরও পড়ুনঃ হাইকোর্টে খারিজ হলেও কেন সুপ্রিম কোর্টে মঞ্জুর সন্দীপ ঘোষের জামিন? জানুন কারণ
প্রসঙ্গত, এই মুহূর্তে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে সারা দেশের ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি।প্রথমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আর এখন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এখন নিয়মিত রাজধানী দিল্লিতে প্রতিবাদ আন্দোলন চালাচ্ছে এই দল। আর এই আবহে এবছরের রামলীলাতে রাবণের পাশাপাশি আরশোলার কুশপুতুল পোড়ানোর বিষয়টি রাজনৈতিকভাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যদিও কমিটির সদস্যদের তরফ থেকে বিজেপি বিধায়ক অশোক গোয়েল জানিয়েছেন তাদের এই সিদ্ধান্তের পিছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই ।অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের বার্তা দেওয়ার পাশাপাশি পরিছন্নতাকে গুরুত্ব দিতে এই কুশপুতুল পোড়ানো হবে। এমনকি তার দাবি রাবণের সেনাবাহিনীর অসুরদের মধ্যেও আরশোলাকে দেখানো হবে।














