মহারাষ্ট্রে প্রবল বন্যায় নদীতে ভেসে গেল ৩,০০০ LPG সিলিন্ডার! জনসাধারণকে সতর্ক করল প্রশাসন

Published on:

Published on:

3,000 LPG cylinders washed away in river in Maharashtra.
Follow

বাংলা হান্ট ডেস্ক: নদীতে তুমুল স্রোত। আর তাতেই ভেসে গিয়েছে হাজার হাজার সিলিন্ডার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দৃশ্য। যা অবাক করেছে নেটিজেনদের। মূলত, মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় জেলায় অত্যধিক বৃষ্টির কারণে HPCL পাতালগঙ্গা LPG বোটলিং প্ল্যান্ট প্লাবিত হয়। এর ফলে প্রায় ৩,০০০ LPG সিলিন্ডার (LPG Cylinder) পাতালগঙ্গা নদীতে ভেসে গেছে। এমতাবস্থায়, প্রশাসন জনসাধারণের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই একটি সতর্কতা জারি করেছে। আধিকারিকদের মতে, ওই প্ল্যান্টটি প্লাবিত হওয়ায় প্রবল স্রোতে প্রায় ৩,০০০ LPG সিলিন্ডার (ভরা এবং খালি উভয়ই) ভেসে গেছে। মূলত, তুমুল বর্ষণের ফলে জেলার বিভিন্ন অংশে বন্যা (Flood) দেখা দেওয়ায় এই ঘটনাটি ঘটে।

মহারাষ্ট্রে (Maharashtra) প্রবল বন্যায় নদীতে ভেসে গেল ৩,০০০ LPG সিলিন্ডার!

প্রশাসন একটি সর্তকতা জারি করেছে: ইতিমধ্যেই এই চাঞ্চল্যকর বিষয়টির পরিপ্রেক্ষিতে রায়গড় জেলার কালেক্টর কিষাণ জাওয়ালে সাধারণ মানুষ এবং স্থানীয়দের উদ্দেশ্যে নদীর তীরে ভেসে আসা বা নদীতে ভাসতে থাকা কোনও সিলিন্ডার স্পর্শ না করার পাশাপাশি সেগুলি তুলে ব্যবহার করার চেষ্টা না করার ক্ষেত্রে অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেছেন যে, তীরে ভেসে আসা সিলিন্ডারগুলিতে গ্যাস রয়েছে বা সেগুলি আদৌ নিরাপদ অবস্থায় রয়েছে কিনা এমন কোনও নিশ্চয়তা নেই। তাই, কৌতূহলবশত বা ব্যক্তিগত ব্যবহারের জন্য সেগুলি তুলে নেওয়া, খোলা বা বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। আর সেই কারণেই সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: বড় পদক্ষেপ কেন্দ্রের! একাধিক ইলেকট্রনিক্স উপকরণের ক্ষেত্রে শুল্ক মকুব, দাম কমবে মোবাইল-ল্যাপটপের?

অনেকেই সিলিন্ডার জল থেকে তুলে নিয়েছেন: জেলা প্রশাসন বাসিন্দাদের পরামর্শ দিয়েছে যে, তাঁরা কোনও LPG সিলিন্ডার দেখতে পেলে নিজেরাই তা উদ্ধারের চেষ্টা না করে যেন অবিলম্বে কর্তৃপক্ষকে খবর দেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বন্যার জলে হাজার হাজার LPG সিলিন্ডার ভাসতে দেখা গেছে। ভিডিওতে নদী থেকে ভেসে যাওয়া LPG সিলিন্ডারগুলি তুলে নিয়ে যেতেও দেখা গিয়েছে কয়েকজনকে।

আরও পড়ুন: Jio নাকি Vi, ১৮৯ টাকায় কোন সংস্থা দিচ্ছে সবথেকে লাভজনক রিচার্জ প্ল্যান?

তবে, আধিকারিকরা স্পষ্টভাবে জানিয়েছেন যে, ওই সিলিন্ডারগুলি স্পর্শ করা বা নাড়াচাড়া করা গুরুতর নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই, জনগণকে সেগুলি থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসন সামগ্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সিলিন্ডারগুলি শনাক্ত করে নিরাপদে সরিয়ে ফেলার চেষ্টা চলছে।