দিনভর ভোগান্তি, হাওড়া লাইনে বাতিল ৩৮ টি ট্রেন

Published on:

Published on:

Major changes in local train timings in Sealdah Division

বাংলাহান্ট ডেস্ক : লোকাল ট্রেনের (Cancelled Train) জন্য আবারও ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা। রবিবার হাওড়া লাইনে বাতিল ৩৮ টি লোকাল ট্রেন। রেললাইনের রক্ষণাবেক্ষণের জেরে একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। কোন কোন ট্রেন বাতিল হল?

হাওড়া থেকে বাতিল কোন কোন ট্রেন (Cancelled Train)

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার হাওড়া থেকে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। তালিকায় রয়েছে ৩৭৮৩১, ৩৭২৫১, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৬১১, ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭৮৩৫, ৩৭৮৩৯, ৩৭৮২৯, ৩৭৩৬১, ৩৭৩৭৭ এবং ৩৭৯১৭ নম্বর ট্রেন।

38 cancelled train in Howrah line

কোন কোন ট্রেন তালিকায়: লাইনের রক্ষণাবেক্ষণের জন্য ব্যান্ডেল থেকে ছাড়া ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪৬, ৩৭২৪২, ৩৭২৪৮, ৩৭২৫০ এবং ৩৭৭৪৯ নম্বর ট্রেন বাতিল থাকবে। এছাড়া আরামবাগ থেকে ছাড়া ৩৭৩৬২ নম্বর ট্রেন, পাণ্ডুয়া থেকে ছাড়া ৩৭৬১৪, মেমারি থেকে ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ নম্বর ট্রেন (Cancelled Train) বাতিল করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : রেলপথে রাম-সীতার জন্মস্থানকে সংযুক্ত করতে চালু হচ্ছে নতুন যাত্রীবাহী ট্রেন! কবে থেকে শুরু পরিষেবা?

রক্ষণাবেক্ষণের জন্য বাতিল: রক্ষণাবেক্ষণের জন্য কাটোয়া থেকে ছাড়া ৬৩০০৭, ৩৭৭৪৮, ৩৭৯২০ ও ৫৩০০৯, বর্ধমান থেকে ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, ৩৭৮৩২, আজিমগঞ্জ থেকে ছাড়া ৫৩০১২, রামপুরহাট থেকে ছাড়া ৬৩০০৮ নম্বর ট্রেন বাতিল থাকবে। ৩৭৩৬৩, ৫৩০৫৩ নম্বর ট্রেনকে ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে যাত্রাপথে।

আরও পড়ুন : সকালে জমা বিকেলে… এনকাউন্টারে খতম পুলিশকে গুলিকাণ্ডে ধৃত রতন শেখ

শুধু ট্রেন নয়, রবিবার আংশিক ভাবে বন্ধ থাকবে মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। এর ফলে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ব্লু লাইনের একটি অংশে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।