আশাকর্মীদের লটারি! একধাক্কায় মাইনে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল শুভেন্দু সরকার

Published on:

Published on:

5 thousand rupees salary hike for ASHA workers announced in West Bengal budget 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের পূর্বতন সরকারের আমলে বহুবার বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছিলেন আশাকর্মীরা (ASHA Workers)। তবে তাতে বিশেষ লাভ হয়নি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতেই পাল্টে গেল ছবি। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (West Bengal Budget 2026) আশাকর্মীদের বেতন একধাক্কায় বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে দেওয়া হল।

এবার মাসে মাসে কত টাকা পাবেন আশাকর্মীরা? | (ASHA Workers)

সোমবার বিধানসভায় বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে একাধিক জনমুখী ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে অন্যতম আশাকর্মীদের বেতন বৃদ্ধি। অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও প্রান্তিক মানুষদের সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করতে আশাকর্মীরা সাহায্য করেছেন। তাঁদের এই গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বাড়ানো হচ্ছে।

আরও পড়ুনঃ গর্ভবতী মহিলারা পাবে ২১ হাজার! বাজেটে নারীদের জন্য একাধিক ঘোষণা অর্থমন্ত্রীর

জানা যাচ্ছে, আশাকর্মীদের বেতন প্রথমে ছিল ৫ হাজার টাকা। সর্বশেষ বাজেটে তা আরও ১ হাজার টাকা বাড়িয়ে ৬ হাজার টাকা করা হয়। বর্তমান রাজ্য সরকার আশাকর্মীদের মাসিক সাম্মানিক আরও ৫ হাজার টাকা বাড়ানোয় এবার তাঁরা মাসে মাসে ১১ হাজার টাকা করে পাবেন।

এদিকে তৃণমূল সরকারের আমলে ১৫ হাজার টাকা মাইনে সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতিতে নেমেছিলেন আশাকর্মীরা। প্রায় এক মাস কর্মবিরতি পালন করেছিলেন তাঁরা। এবার তাঁদের অবদানকে স্বীকৃত দিয়ে মাসিক সাম্মানিক একধাক্কায় প্রায় দ্বিগুণ করে দিল শুভেন্দু সরকার।

5 thousand rupees salary hike for ASHA workers announced in West Bengal budget 2026

আশাকর্মীদের পাশাপাশি এদিন সিভিক ভলেন্টিয়ার, এনভিএফ কর্মী, গ্রিন পুলিশ, প্রাণীমিত্র, প্রাণীবন্ধুদের মাসিক পারিশ্রমিক বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাঁদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। এর পাশাপাশি বিধবা, বয়স্ক ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশনও বাড়ানো হয়েছে। রাজ্যের এই সকল নাগরিকদের মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।