কবে কার্যকর হচ্ছে অষ্টম পে কমিশন? সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

Published on:

Published on:

Government Employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সম্প্রতি ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনের। তবে সেই সংক্রান্ত কোনো সরকার বিজ্ঞপ্তি জারি হয়নি এখনও। যা নিয়ে কর্মীদের (Government Employees) মধ্যে আশঙ্কার মেঘ। এদিকে আরও এক ধাপ এগিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে অষ্টম পে কমিশনের (8th Pay commission) ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার। তবে বেতন কমিশন লাগু হতে এখনও বেশ কিছুটা সময় লেগে যাবে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের নয়া পে কমিশন ২০২৭-এ! Government Employees

মনে করা হচ্ছে নয়া পে কমিশন নিয়ে অপেক্ষা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। সূত্রের খবর, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে পারে কেন্দ্র। বর্তমানে সেই প্রক্রিয়াই চলছে জোরকদমে। নয়া পে কমিশন চালু হলে সরকারি কর্মচারীদের মাসমাইনে দ্বিগুণ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পে কমিশন লাগু হতে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তবে ডিএ বৃদ্ধির জন্য খুব একটা বেশি অপেক্ষা নয়। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। সরকার ইতিমধ্যেই জানুয়ারি মাসের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। ফের ভাতা বাড়বে জুলাইয়ে। পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। যদিও তার ঘোষণা কিছু সময় পর হতে পারে।

জুলাইয়ের ডিএ হাতে পেতে কেন্দ্রীয় কর্মচারীদের সেপ্টেম্বর-অক্টোবর হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। যেহেতু বর্তমানে সপ্তম বেতন কমিশন রয়েছে, সেক্ষেত্রে সপ্তম পে কমিশনের আওতায়ই ডিএ বাড়বে সরকারি কর্মীদের। এর আগে জানুয়ারিতে মহার্ঘ ভাতা দু’শতাংশ বেড়েছিল।

Central Government employees 8th Pay Commission fitment factor salary hike explained

আরও পড়ুন: শুধু বাংলা নয়, বিহার-উত্তরপ্রদেশের বাসিন্দারাও পাবেন বেকার ভাতা? যুব শক্তি নিয়ে নয়া আপডেট

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও ২-৩% বেড়ে যেতে পারে। যদিও সরকার তরফে কোনো আপডেট মেলেনি। শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য (AICPI-IW) সূচকের উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। জুনের শিল্প শ্রমিকদের সর্বশেষ ভোক্তা সূচকের উপর ভিত্তি করে কেন্দ্রীয় কর্মচারীরা জুলাইয়ের ডিএ পাবেন।