সরকারি কর্মীদের DA চর্চার মাঝেই এরিয়ার নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

8th Pay Commission arrear calculation explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees)। যদিও কমিশনের রিপোর্ট জমা দিতে এখনও বেশ অনেকটা সময় বাকি। বর্তমানে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে সরকারি কর্মী, পেনশনভোগী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছেন কমিশনের সদস্যরা। এর মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের এরিয়ার নিয়ে সামনে এল বড় আপডেট।

ডিএ চর্চার মাঝেই সরকারি কর্মীদের এরিয়ার নিয়ে আপডেট | (8th Pay Commission)

রিপোর্ট বলছে, আগামী বছরের মার্চ থেকে অগাস্ট মাসের মধ্যে অষ্টম বেতন কমিশন রিপোর্ট জমা করতে পারে। যদিও প্রয়োজন পড়লে কমিশনের কাছে অতিরিক্ত সময়ও চাওয়ার সুযোগও রয়েছে। তবে জানা গিয়েছে, রিপোর্ট জমা পড়ার পর নয়া বেতন কমিশন বাস্তবায়নের দেরি হলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের ওই অংশ বকেয়া থাকবে।

আরও পড়ুনঃ ৫০০ টাকা করে বাড়ল পুলিশকর্মীদের রেশন ভাতা! পুজোর আগেই বিজ্ঞপ্তি জারি রাজ্যের

হিসাব বলছে, একটি নির্দিষ্ট দিন থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হলেও কর্মীরা যদি বর্ধিত বেতন পরে পান, তাহলে ওই সময়কালের পার্থক্য বকেয়া হিসেবে পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কোন লেভেলের কর্মী কত টাকা এরিয়ার পেতে পারেন বুঝে নেওয়া যাক।

বর্তমানে একজন লেভেল ৬ কর্মীর মূল বেতন ৩৫,৪০০ টাকা। এবার অষ্টম বেতন কমিশনে যদি ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হয়, সেক্ষেত্রে তাঁর সংশোধিত মূল বেতন হবে ৭৬,১১০ টাকা। ফলে ২০ মাসের দেরির জন্য তাঁর আনুমানিক বকেয়া দাঁড়াবে প্রায় ৮.১৪ লাখ টাকা। ২৪ মাসের ক্ষেত্রে অঙ্কটা হবে প্রায় ৯.৭৭ লাখ টাকা।

8th Pay Commission

একইরকমভাবে লেভেল ৭ কর্মচারীর বর্তমান মূল বেতন ৪৪,৯০০ টাকা। এবার ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টরে তাঁর সংশোধিত বেতন হবে ৯৬,৫৩৫ টাকা। সেক্ষেত্রে ২০ মাসের বকেয়া প্রায় ১০.৩৩ লক্ষ টাকা ও ২৪ মাসের ১২.৪০ লক্ষ টাকা হবে।

এছাড়া ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর হলে লেভেল ৮ কর্মচারীর বর্তমান মূল বেতন ৪৭,৬০০ টাকা থেকে বেড়ে ১,০২,৩৪০ টাকা হবে। সেক্ষেত্রে ২০ মাসের দেরি হলে বকেয়া প্রায় ১০.৯৫ লাখ টাকা ও ২৪ মাসের ক্ষেত্রে প্রায় ১৩.১৪ লাখ টাকা হবে।