বেসিক স্যালারির সঙ্গে জুড়বে DA? TOR-এ কী বলা আছে, বড় বার্তা কেন্দ্রের!

Published on:

Published on:

Know the fitment factor basis salary under 8th Pay Commission

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা। নতুন বেতন কাঠামো তৈরি হলে বেসিক বেতন, বিভিন্ন ভাতা এবং পেনশনের অঙ্কে কী পরিবর্তন আসবে, তা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই কর্মী সংগঠনগুলির তরফে উঠেছে মহার্ঘ ভাতা বা DA-কে মূল বেতনের সঙ্গে যুক্ত করার দাবি। ২০২৭ সালের মে মাসের মধ্যে কমিশনের রিপোর্ট অর্থমন্ত্রকের কাছে জমা পড়ার কথা। তবে DA মার্জার নিয়ে কর্মীদের দাবি থাকলেও কেন্দ্র জানিয়েছে, এই ধরনের কোনও প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনাধীন নেই।

8th Pay Commission : DA মার্জার হলে কী সুবিধা হবে?

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসাবে DA পান। এই ভাতার মূল উদ্দেশ্য হল মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার খরচ বেড়ে গেলে কর্মীদের কিছুটা আর্থিক স্বস্তি দেওয়া। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর ভিত্তিতে DA নির্ধারণ করা হয়। সাধারণত বছরে দু’বার, জানুয়ারি ও জুলাই মাসে এই ভাতা কার্যকর করা হয়।

DA মার্জার বলতে বোঝায়, কর্মীরা বর্তমানে যে হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেই টাকার পুরোটাই মূল বেতনের সঙ্গে যোগ করে দেওয়া। প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিকে DA-র হার প্রায় ৫৮-৬০ শতাংশে পৌঁছনোর কথা বলা হয়েছিল। এই টাকা বেসিক পে-র সঙ্গে যুক্ত হলে মূল বেতন এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে।

অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাজের পরিধি ঠিক করতে কেন্দ্রের অনুমোদিত টার্মস অফ রেফারেন্স বা TOR-এ বেশ কয়েকটি বিষয় রাখা হয়েছে। কর্মীদের বেতন কাঠামো, পে ম্যাট্রিক্স, DA, ডিয়ারনেস রিলিফ, বাড়ি ভাড়া ভাতা বা HRA-র মতো বিষয় খতিয়ে দেখবে কমিশন। পাশাপাশি ইনক্রিমেন্ট এবং পদোন্নতির বিষয়গুলিও তাদের বিবেচনার মধ্যে রয়েছে। তবে TOR-এ এই বিষয়গুলি থাকলেই DA মার্জারের দাবি মেনে নেওয়া হবে, এমনটা নয়।

কর্মী সংগঠনগুলির দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে ১ কোটিরও বেশি মানুষ উপকৃত হতে পারেন। এর মধ্যে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী রয়েছেন।

এই দাবির পিছনে কর্মী সংগঠনগুলির যুক্তি হল, প্রতিদিনের খরচ যেভাবে বাড়ছে, তাতে বর্তমান DA যথেষ্ট নয়। অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন (AINPSEF) তাদের দাবিপত্রে জানিয়েছে, DA-র হার ৫০ শতাংশ বা তার বেশি হলে তা মুদ্রাস্ফীতির প্রভাব স্পষ্ট করে। তাই এই ভাতাকে মূল বেতনের সঙ্গে যুক্ত করা উচিত।

সংগঠনগুলির বক্তব্য, HRA, গ্র্যাচুইটি, পেনশন এবং ভ্রমণ ভাতার মতো একাধিক আর্থিক সুবিধা মূল বেতনের সঙ্গে সম্পর্কিত। ফলে বেসিক পে বাড়লে এই সুবিধাগুলির অঙ্কও বাড়তে পারে। শুধু কর্মরত সরকারি কর্মীরাই নন, অবসরপ্রাপ্ত কর্মীরাও এর সুবিধা পেতে পারেন। কারণ, পেনশন ও অবসরের সময় পাওয়া বিভিন্ন আর্থিক সুবিধার হিসাবের ক্ষেত্রে শেষ মূল বেতন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

know If basic pay increases under 8th Pay Commission, how much will income grow over 20 years

আরও পড়ুনঃ দুর্গাপুজোয় বিজেপি ভার্সাস CPM-এর বুক স্টলে কত বিক্রি? প্রকাশ্যে এল হিসেব

তবে কর্মী সংগঠনগুলির এই দাবির পরেও DA মার্জার নিয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি কেন্দ্র। সরকার স্পষ্ট জানিয়েছে, DA-কে মূল বেতনের সঙ্গে যুক্ত করার কোনও প্রস্তাব বর্তমানে তাদের বিবেচনাধীন নেই। ফলে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) চূড়ান্ত সুপারিশে এই দাবি গুরুত্ব পাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।