বেতনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পেনশন! অষ্টম বেতন কমিশনের গুরুত্বপূর্ণ হিসেব রইল

Published on:

Published on:

8th Pay Commission pension hike latest calculation

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সেই সঙ্গেই লাফিয়ে বাড়তে পারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন (Pension)। তবে সেই পরিমাণ কতটা হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। ২.৫, ৩ ও ৩.৫ ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হলে পেনশন কতটা বাড়বে জেনে নিন।

অষ্টম বেতন কমিশনে পেনশন বৃদ্ধির হিসাব | (8th Pay Commission)

বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেনশন বাবদ নূন্যতম ২৫ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকা পান। সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.৫ রাখা হয়, তাহলে নূন্যতম পেনশন একলাফে বেড়ে ৬২,৫০০ টাকা হতে পারে।

8th Pay Commission

অষ্টম বেতন কমিশনে সংশোধিত পেনশনের পরিমাণ কত হবে সেটা বের করার একটি নির্দিষ্ট সূত্র রয়েছে। সেই সূত্র হল, বর্তমান নূন্যতম পেনশন X ফিটমেন্ট ফ্যাক্টর= সংশোধিত মূল পেনশন।

আরও পড়ুনঃ ‘রাজ্যের যে কোনও জায়গায় কাউন্সিলরের টিকিটে জিতে দেখান’! মমতাকে ওপেন চ্যালেঞ্জ অগ্নিমিত্রার

এই হিসেবেই অষ্টম বেতন কমিশনে ২.৫ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে নূন্যতম পেনশন ২৫ হাজার টাকা থেকে বেড়ে ৬২,৫০০ টাকা হতে পারে। একইরকমভাবে ৩ ফিটমেন্ট ফ্যাক্টর স্থির হলে নূন্যতম পেনশন হবে ৭৫ হাজার টাকা এবং ৩.৫ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম পেনশন বেড়ে দাঁড়াবে ৮৭,৫০০ টাকা।

জানিয়ে রাখি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন বৃদ্ধির এই হিসাব সম্ভাব্য। অষ্টম বেতন কমিশনের তরফে পেনশন নিয়ে এখনও কোনও সুপারিশ করা হয়নি। আগামীদিনে কমিশনের তরফে সুপারিশের পর কেন্দ্রীয় সরকার তাতে শিলমোহর দিলেই পেনশন বাড়তে পারে।

অষ্টম বেতন কমিশনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। নয়া বেতন কমিশনে বেতন ও পেনশন কতখানি বাড়বে সেই নিয়েও জল্পনা কল্পনা চলছে। যদিও কমিশনের সুপারিশ ও সরকারের শিলমোহরের পরেই সবটা পরিষ্কার হবে।