বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে আলোচনা চলছে। তবে ২০২৬ সালের ১ জানুয়ারির আগে যারা অবসর নিয়েছেন, তাঁদের পেনশন ও ফ্যামিলি পেনশন কীভাবে বাড়বে, তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠাল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সংগঠন ‘রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (REWA)।
8th Pay Commission : প্রধানমন্ত্রীর কাছে কী দাবি?
গত ৭ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে REWA জানিয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারির আগে অবসর নেওয়া কর্মীদেরও অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) আওতায় আনতে হবে। তাঁদের পেনশন এবং ফ্যামিলি পেনশনও যেন নতুন করে সংশোধন করা হয়, সেই দাবি জানানো হয়েছে।
সংগঠনের মতে, অষ্টম বেতন কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’-এ গ্র্যাচুইটি, NPS, UPS এবং সাধারণ পেনশন কাঠামো পর্যালোচনার কথা বলা হয়েছে। কিন্তু আগে অবসর নেওয়া পেনশনভোগীদের বিষয়ে বিষয়টি স্পষ্ট নয়। তাই সরকারি বিজ্ঞপ্তি বা প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়েছে REWA। এই অস্পষ্টতার কারণেই অবসরপ্রাপ্তদের মধ্যে পেনশন বাড়বে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আগের পে কমিশনে কী হয়েছিল?
REWA জানিয়েছে, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনের সময় কমিশন গঠনের আগে যারা অবসর নিয়েছিলেন, তাঁদেরও নতুন কমিশনের আওতায় পেনশন ও ফ্যামিলি পেনশন বৃদ্ধির সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) ক্ষেত্রে সেই বিষয়টি স্পষ্টভাবে বলা হয়নি। আর সেখান থেকেই তৈরি হয়েছে আশঙ্কা।

আরও পড়ুনঃ যাদবপুরে নিয়োগ নিয়ে স্বজনপোষণের অভিযোগ! সিবিআই তদন্ত চায় ABRSM
এদিকে, ২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন করা হয়। ১৮ মাসের সময়সীমার মধ্যে ইতিমধ্যেই ১০ মাস কেটে গিয়েছে। এখনও বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। আগামী দিনে এই কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন, ভাতা এবং পেনশন নিয়ে সুপারিশ করবে। কর্মী সংগঠনগুলির প্রস্তাব মানা হলে লেভেল ৭-এর কর্মীদের পেনশন প্রায় ৫৭ হাজার টাকা হতে পারে।













