Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - বড় পদক্ষেপ RBI-র! এবার জিরো ব্যালেন্স অ্যাকাউন্টেও বিনামূল্যে মিলবে একগুচ্ছ সুবিধা

বড় পদক্ষেপ RBI-র! এবার জিরো ব্যালেন্স অ্যাকাউন্টেও বিনামূল্যে মিলবে একগুচ্ছ সুবিধা

Sayak Panda

Published on: December 6, 2025

Sayak Panda

Published on: December 6, 2025

Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI। যেটি প্রত্যক্ষভাবে লাভবান করবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট (Zero Balance Account) হোল্ডারদের। মূলত, কেন্দ্রীয় ব্যাঙ্ক দেশের সমস্ত ব্যাঙ্ককে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বেশ কয়েকটি বিনামূল্যে পরিষেবা প্রদানের নির্দেশ দিয়েছে। যার মধ্যে RBI ইতিমধ্যেই বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টগুলিতে প্রাপ্ত গফ্রি সার্ভিসেজের বিনামূল্যে পরিষেবার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত শিক্ষার্থী এবং দরিদ্র মানুষদের জন্য উপকারী হবে।

জিরো ব্যালেন্স অ্যাকাউন্টেও (Zero Balance Account) বিনামূল্যে মিলবে একগুচ্ছ সুবিধা:

এছাড়াও, RBI আরও বলেছে যে, ব্যাঙ্কগুলি যেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্টকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং যদি কোনও সেভিংস অ্যাকাউন্টধারী BSBD-র জন্য আবেদন করেন সেক্ষেত্রে ৭ দিনের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রেও ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়মগুলি ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে।

Multiple benefits will be available for zero balance account.

নতুন নিয়ম অনুসারে, প্রতিটি BSBD অ্যাকাউন্ট, যা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নামেও পরিচিত সেগুলি টাকা জমা, অনলাইনে তোলা বা চেক পেমেন্টের সুবিধা প্রদান করবে। তাছাড়া, মাসিক অর্থ জমার সংখ্যার ওপর কোনও বিধিনিষেধ থাকবে না। এর ফলে, জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহকদের কোনও ব্যাঙ্কিং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না।

আরও পড়ুন: Mahindra-Hyundai-কে টেক্কা Tata-র! নভেম্বরেই বিক্রি এতগুলি গাড়ি, কোথায় দাঁড়িয়ে Maruti Suzuki?

এই সুবিধাগুলি পাওয়া যাবে: RBI জানিয়েছে যে নতুন নিয়মের অধীনে, গ্রাহকরা কোনও বার্ষিক ফি ছাড়াই একটি ATM বা ATM-কাম-ডেবিট কার্ড পাবেন। এছাড়াও, প্রতি বছর কমপক্ষে ২৫ পৃষ্ঠার একটি চেকবুক, বিনামূল্যে ইন্টারনেট এবং মোবাইল ব্যাঙ্কিং এবং একটি বিনামূল্যে পাসবুক বা মাসিক স্টেটমেন্টও মিলবে। অতিরিক্তভাবে, মাসে ৪ বার পর্যন্ত বিনামূল্যে টাকা তোলা যাবে। এদিকে, কার্ড সোয়াইপ (PoS), NEFT, RTGS, UPI এবং IMPS-এর মতো ডিজিটাল পেমেন্ট এই ৪ বারের সময়ের সীমার মধ্যে গণ্য হবে না। অর্থাৎ এই পরিষেবাগুলি আলাদাভাবে উপলব্ধ থাকবে।

আরও পড়ুন: ইন্ডিগো সঙ্কটের আবহে এই কোম্পানির শেয়ারে রকেটের গতি! কেনার জন্য হুড়োহুড়ি বিনিয়োগকারীদের

জানিয়ে রাখি যে, ব্যাঙ্কগুলি জানিয়েছিল যে, গ্রাহকদের আয় এবং প্রোফাইলের ওপর ভিত্তি করে BSBD অ্যাকাউন্ট খোলার জন্য কিছু শর্ত যুক্ত করা উচিত। কিন্তু RBI এই প্রস্তাব গ্রহণে অস্বীকার করে। RBI স্পষ্ট করে জানিয়েছে যে, এই অ্যাকাউন্টগুলি সকলের জন্য এবং আর্থিক অন্তর্ভুক্তির জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ আরও বেশি সংখ্যক মানুষ এর মাধ্যমে ব্যাঙ্কিং-এর সঙ্গে সংযুক্ত হতে পারছেন। তাই ব্যাঙ্ক BSBD অ্যাকাউন্ট হোল্ডারদের সঙ্গে আদৌ
বৈষম্য করতে পারে না। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে, এই গ্রাহকদের এখন অন্যান্য অ্যাকাউন্টধারীদের মতো একই সুবিধা প্রদান করা হবে। এদিকে, KYC এবং মাইনর অ্যাকাউন্ট সম্পর্কিত পূর্ববর্তী নিয়মগুলি কার্যকর থাকবে।

Related Stories

View All
South Bengal Weather threat of rain returns to South Bengal, including Kolkata

বৃষ্টির মাঝেই নামবে পারদ! আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় দুর্যোগের আশঙ্কা, আবহাওয়ার খবর

Arjun Singh on Private Bus Fare Increase

বাসে উঠলেই ১৮ টাকা! বেসরকারি বাসভাড়া বৃদ্ধি নিয়ে দ্রুত সিদ্ধান্ত, জানালেন অর্জুন সিং

India in the semifinals of the Women's Asian Champions Trophy.

থাইল্যান্ডের বিরুদ্ধে ৭-০ ব্যবধানে দুরন্ত জয়! Women’s Asian Champions Trophy-র সেমিফাইনালে ভারত

Ajker rashifal todays horoscope 23 November 2026.

আজকের রাশিফল ২৩ নভেম্বর, সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি

Breaking News

View All
Get detailed information about Pakistan gold rate.

গ্লোবাল মার্কেটে মূল্য কমলেও পাকিস্তানে সোনা কিনতে ছুটছে কালঘাম! ভারতের তুলনায় কত বেশি দাম?

November 22, 2026
School Education Minister announces major changes in primary education

নীল সাদার গেরো থেকে মুক্তি, পছন্দের ইউনিফর্মের রঙ বেছে নিতে পারবে স্কুল কর্তৃপক্ষই

November 22, 2026
For how many days will the share market be open next week?

বিদেশি বিনিয়োগকারীদের দিকে থাকবে বিশেষ নজর! আগামী সপ্তাহে ক’দিন খোলা থাকবে শেয়ার বাজার?

November 22, 2026

ফের জয় মোহনবাগানের! লিগের শীর্ষস্থান দখল করে ইস্টবেঙ্গলকে চ্যালেঞ্জ ছুঁড়ে রাখলো সবুজ-মেরুণ ব্রিগেড

November 22, 2026
In just 5 days, Nvidia has suffered a loss equivalent to double Pakistan's GDP.

মাত্র ৫ দিনে পাকিস্তানের GDP-র দ্বিগুণ ক্ষতি Nvidia-র! সবাইকে চমকে দিয়ে বাজিমাত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের

November 22, 2026

পাকিস্তানের বিরুদ্ধেও ব্যাট হাতে ব্যর্থ সূর্যবংশী! পরপর ম্যাচে রানের দেখা না পেয়েই ফিরছেন বিস্ময় বালক

November 22, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য
  • Banglahunt Durgapuja Bodhon