বাংলা হান্ট ডেস্ক: চলছে পৌষমাস। এই সময় প্রতিটি বাড়িতে নানান ধরনের পিঠে খাওয়ার চল রয়েছে। পাশাপাশি আজকালকার দিনে ব্যস্ততার মধ্যে বাড়িতে পিঠে বানানো কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে, আপনি যদি মা-ঠাকুমাদের হাতের তৈরি নরম মালপোয়া খেতে চান, তাহলে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মালপোয়া। রেসিপি (Recipe) দেখে নিন।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নরম ও সুস্বাদু মালপোয়া, রেসিপি রইল (Recipe)
শীতকাল পড়লে পরে বাড়িতে নানান ধরনের পিঠে পায়েস করা হয়। কিন্তু বর্তমান দিনে ব্যস্ততার কারণে পিঠে করা সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সামনেই আসছে পৌষ পার্বণ। আর এই পার্বণ উপলক্ষে আপনি বাড়িতে বানিয়ে ফেলুন নরম মালপোয়া। দেখে নিন রেসিপি (Recipe)।

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় স্বস্তি! অগ্রিম টিকিটে প্রযোজ্য নয় ভাড়া বৃদ্ধি, রেলের ঘোষনা
উপকরণ:
১ কাপ ময়দা
হাফ কাপ সিমুই বা সুজি
১/৪ কাপ গুড় কিংবা চিনি
১/৪ টেবিল চামচ এলাচ গুঁড়ো
আধ টেবিল চামচ মৌরি
আধ কাপ দুধ
জল প্রয়োজন মতো
ডুবিয়ে ভাজার মতো পরিমাণ তেল
খোয়া
নারকেল
দই
১ কাপ চিনি
আধ কাপ জল
১/৪ টেবিল চামচ এলাচ গুঁড়ো
কয়েকটি কেশর
প্রণালী: প্রথমে একটি পাত্রে ময়দা/সুজি, চিনি, এলাচ গুঁড়ো, মৌরি গুঁড়ো মিশিয়ে নিন। এতে দুধ বা জল খোয়া দিয়ে ভালো করে ফেটিয়ে একটি মসৃণ ও ঘন ব্যাটার তৈরি করুন। যা প্যানকেকের ব্যাটারের মতো হবে। এরপর ব্যাটারটি ৩০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন। এরপর অন্য একটি পাত্রে চিনি ও জল মিশিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে ঘন সিরা তৈরি করুন। এবার একটি গভীর প্যানে ঘি বা তেল গরম করুন। তারপর মাঝারি আঁচে এক হাতা ব্যাটার গরম তেলে ছাড়ুন। দু’পাশ সোনালি বাদামী ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। এবার ভাজা হয়ে গেলে গরম মালপোয়াগুলো চিনির সিরাপে ১-২ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তারপর উপরে বাদাম কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।
















