বাংলাহান্ট ডেস্ক : প্রথমে কাজ করার কথা ছিল দীপিকা পাডুকোনের। কিন্তু শর্ত মানতে রাজি না হওয়ায় বাদ পড়েন তিনি। অবশেষে প্রকাশ্যে এল সেই বহুল বিতর্কিত তথা বহুল চর্চিত ছবি ‘স্পিরিট’ এর প্রথম ঝলক। সেখানে দীপিকার বদলে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি (Tripti Dimri)। দীপিকাকে সরিয়ে তৃপ্তিকে ছবিতে নিয়ে কী লাভ হল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার?
দীপিকার বদলে এলেন তৃপ্তি (Tripti Dimri)
দীপিকার শর্ত ছিল, দিনে ৮ ঘন্টার বেশি কাজ তিনি করবেন না। নায়িকার শর্তে বেঁকে বসেন ভাঙ্গা। ফলত বিনোদুনিয়ায় বিতর্ক এবং ছবি থেকে দীপিকার অপসারণ। তাঁর বদলে নায়িকা হয়ে এসেছেন তৃপ্তি। দীপিকার দাবি ছিল ২০ কোটি টাকা। তার বদলে তৃপ্তি কত টাকা পারিশ্রমিক পেলেন?

কত পেয়েছেন প্রভাস: স্পিরিট ছবিতে তৃপ্তির বিপরীতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রভাস। বর্তমানে ছবির জন্য ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন। তবে জানা গিয়েছে, স্পিরিট এর জন্য আরও ১০ কোটি বাড়িয়ে ১০ কোটি টাকা নিয়েছেন তিনি। অন্যদিকে পারিশ্রমিকের ক্ষেত্রে প্রভাসের ধারেকাছেও নেই তৃপ্তি। এমনকি দীপিকার বলা পারিশ্রমিকের থেকেও অনেক কম পেয়েছেন তিনি।
আরও পড়ুন : দেশের কোথায় কোথায় রয়েছে পরমাণুকেন্দ্র? ভারতকে জানাল পাকিস্তান
তৃপ্তির পারিশ্রমিক কত: জানা যাচ্ছে, এই ছবির জন্য মাত্র ৪-৬ কোটির টাকার মাঝামাঝি অঙ্ক তিনি পেয়েছেন। অবশ্য এর আগে একই পরিচালকের ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করে তৃপ্তি (Tripti Dimri) পেয়েছিলেন মোটে ৪০ লক্ষ টাকা। তার তুলনায় পারিশ্রমিক অনেকটাই অনেকটাই বেড়েছে তাঁর।
আরও পড়ুন : বছরের প্রথম দিনে বাংলাদেশের দূতাবাসে পৌঁছলেন রাজনাথ সিং! কী জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী?
স্পিরিট ছবি নিয়ে বিতর্ক এখনও থামছে না। অনেকেই অভিযোগ করেছেন, অ্যানিম্যাল এর মতো এতেও থাকছে ‘উগ্র পৌরুষ’ এর ছায়া। আগামী মে মাসে মুক্তি পেতে চলেছে স্পিরিট।













