দীর্ঘ অপেক্ষার অবসান! সুপ্রিম নির্দেশ মাথায় রেখে প্রাথমিক শিক্ষক প্যানেল প্রকাশ করল পর্ষদ

Published on:

Published on:

Primary Teacher Recruitment Update 18 january 2025
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিনের আইনি জটিলতা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের জন্য স্বস্তির খবর এল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) জেলা ভিত্তিক নতুন প্যানেল প্রকাশ করেছে। ২০২০–২০২২ ডি.এল.এড ব্যাচের বহু প্রার্থীর জন্য এই সিদ্ধান্ত নতুন করে চাকরির আশার আলো দেখাল।

১৬ই জানুয়ারির বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে (Primary Teacher Recruitment)?

১৬ জানুয়ারি ২০২৬-এ জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে মোট ২৬৪ জন যোগ্য প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছে। এই নিয়োগ মূলত ২০২০–২০২২ ডি.এল.এড ব্যাচের প্রার্থীদের জন্য। পর্ষদ সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের ০৪/০৪/২০২৫ তারিখের চূড়ান্ত রায় এবং সংশ্লিষ্ট মামলাগুলির নির্দেশ মেনেই এই প্যানেল প্রস্তুত করা হয়েছে। ২০১৬ সালের নিয়োগ বিধি ও তার পরবর্তী সংশোধন অনুসরণ করেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC)-কে দ্রুত নিয়োগপত্র দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রকাশিত প্যানেলে জেনারেল ও সংরক্ষিত ক্যাটাগরির কাট-অফ নম্বরে স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা গেছে। মোট ২৬৪ জনের মধ্যে তপশিলি জাতি (SC) ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন।

ক্যাটাগরি অনুযায়ী নিয়োগ ও কাট-অফ স্কোর:

  • জেনারেল (UR): ৪৮ জন | কাট-অফ ২৯.০২৯
  • OBC-A: ২৬ জন | কাট-অফ ২৯.১৫৩ (সর্বোচ্চ ৩৪.৬৬২)
  • OBC-B: ৬০ জন | কাট-অফ প্রায় ২৭.২
  • SC: ১২৮ জন | কাট-অফ ২৪.৬২৫ (সর্বোচ্চ ৩৫.৪০৩)
  • ST: ২ জন | কাট-অফ ২৮.০২২

মেধা তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

এই প্যানেল ঘিরে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। সাধারণ নিয়ম অনুযায়ী, কোনও সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী যদি জেনারেল কাট-অফের চেয়ে বেশি নম্বর পান, তবে তাঁকে জেনারেল তালিকায় রাখা হয়। কিন্তু বর্তমান প্যানেলে দেখা যাচ্ছে, SC ও OBC ক্যাটাগরির কিছু প্রার্থী জেনারেল কাট-অফ ২৯.০২৯-এর বেশি নম্বর পেয়েও নিজ নিজ ক্যাটাগরিতেই রয়েছেন, জেনারেল তালিকায় স্থানান্তরিত হননি।

Primary Teacher Recruitment Update 18 january 2025

আরও পড়ুনঃ RG Kar মামলায় শিয়ালদহ আদালতে CBI-এর নতুন স্ট্যাটাস রিপোর্ট, নতুন তথ্যেই কি বদলাবে তদন্তের দিশা?

নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ

পর্ষদ দক্ষিণ ২৪ পরগনা DPSC-কে আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়া (Primary Teacher Recruitment) শেষ করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এরপর ধাপে ধাপে যা হবে—

  • প্রথমে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে।
  • তারপর সঠিক স্কুল বাছাইয়ের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া আয়োজন করা হবে।
  • সবশেষে, এই দুটি ধাপ সফলভাবে শেষ হলে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

পর্ষদের পক্ষ থেকে প্রার্থীদের জেলা সংসদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরবর্তী নির্দেশের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে (Primary Teacher Recruitment)।